শিরোনাম
বিমান ছিনতাইয়ের হুমকির জেরে মাঝপথেই ফিরল মার্কিন ফ্লাইট আইজিপির ক্রসফায়ার মন্তব্য নিয়ে বিব্রত সরকার, সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সফরে সর্বোচ্চ নেতা |: হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখতেই হবে মেট্রোরেলের নতুন দুই পথের রেলপথ ও স্টেশন তৈরিতে চুক্তি সই গণমাধ্যম নিয়ন্ত্রণে কোনো নিষেধাজ্ঞা নেই, জানালো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব বাড়াতে জাপানের অঙ্গীকার ২০০৬ সালের ২৮ অক্টোবর কার দুর্বলতায় তাণ্ডব চলেছে, প্রশ্ন জামায়াত আমিরের বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরামর্শক নিয়োগে মাত্র আট দিনের সময় সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় ও তেল শোধনাগারে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা সানজিদাদের বিদায় নিশ্চিত করে সেমিফাইনালে কৃষ্ণা-সুমাইয়ারা
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মতলব উত্তরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ৩ দোকানে জরিমানা
  • মতলব উত্তরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ৩ দোকানে জরিমানা

    ধনাগোদা বার্তা || ডেস্ক

     

    মোঃ নাজমুল হক প্রধান :

    পবিত্র রমজান উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও সাধারণ মানুষের নাভিশ্বাস ঠেকাতে বাজার মনিটরিংয়ে বেরিয়েছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) রহমত উল্যাহ বাজারে কমিটির সদস্যবৃন্দ।

    বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ) দুপুরে মতলব উত্তর উপজেলার নতুন বাজারে কমিটির সদস্যবৃন্দ, ও থানার এস আই মোঃ ইউনুস ও পুলিশের সদস্যেদের উপস্থিতিতে উপজেলার ঐতিহ্যবাহি নতুন বাজারে বিভিন্ন কাঁচাবাজারসহ অন্যান্য বাজারগুলো মনিটরিং করেন।

    পবিত্র রমজানে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় ও নিয়ম নীতি তক্তা করার কারনে ৩ দোকানে জরিমানা মোঃ ইমন ফলের দোকান ২০০০, শাহিন কাঁচা মাল ২০০০, মুদির দোকান হেলাল উদ্দিন মোল্লা স্টোর ৩০০০, এবং অন্যান্য দোকান দারকে সতর্ক করে দেওয়া হয়েছে ,,

    বাজারের ইজারাদার সহ নিয়ন্ত্রকের প্রতিনিধি ও থানার এস আই ইউনুস ও পুলিশের সদস্যেরা এসময় কাঁচাবাজার, মাছ বাজার, মুদি দোকানসহ কয়েকটি দোকানে মূল্যতালিকা দেখছেন। মূল্যতালিকা অনুযায়ী ঠিক দামে বিক্রি হচ্ছে কিনা তাও তিনি মনিটরিং করেন। তিনি এসময় অযথা দ্রব্যমূল্য বাড়িয়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে না ফেলার আহবান জানান ব্যবসায়ীদের প্রতি।

    এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) রহমত উল্যাহ বলেন, সাধারণ মানুষের সবচেয়ে ভোগান্তির জায়গা হলো নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম। এজন্যই আমরা জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় উপজেলার বিভিন্ন বাজারগুলো মনিটরিং করছি। আজকের এ মনিটরিং তারই অংশ। আমরা আড়তে পাইকারি-খুচরা, বিক্রেতাদের সঙ্গে দ্রব্যের দাম নিয়ে কথা বলি। উনারা আমাদেরকে জানিয়েছেন, উনারা এখন থেকে সীমিত মুনাফাতে বিক্রি করবেন। ব্যবসায়ী, ক্রেতা-বিক্রেতারা এই ব্যাপারে আমাদের সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেছেন।

    সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) রহমত উল্যাহ আরও জানান, মনিটরিংকালে দেখা যায়, বেশিরভাগ মুদি দোকানেই মূল্যতালিকা প্রদর্শন করা হয়নি। সংশ্লিষ্ট সকলকে পাইকারী ক্রয়ের রশিদ সংরক্ষন এবং নির্ধারিত খুচরামূল্যের অধিক মুনাফা না করতে নির্দেশনা প্রদান করা হয় । এসময় বাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং তাদেরকেও স্থানীয়ভাবে মনিটরিং করার নির্দেশনা প্রদান করা হয়।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)