শিরোনাম
ভিটিএস ছাড়া বিমানবন্দরে সব যান চলাচলে নিষেধাজ্ঞা নিখোঁজ হওয়ার দুই দিন পর মিলল তাহসিফ সৌরির সন্ধান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন হুইপ জি কে গউছ মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে: আশরাফুর রহমান বাবু যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত জাপান সফরে ৪ সমঝোতা স্মারকসহ ৮ চুক্তি সই করলেন প্রধানমন্ত্রী উখিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের আগুন ৪০ ঘণ্টাতেও অণির্বাপিত, বন্ধ বিদ্যুৎ ফেসিস্টদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মতলব উত্তরে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষনের তাৎপর্য শীর্ষক আলোচনা ও পুরস্কার বিতরণ /
  • মতলব উত্তরে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষনের তাৎপর্য শীর্ষক আলোচনা ও পুরস্কার বিতরণ /

    ধনাগোদা বার্তা.

    মোঃ নাজমুল প্রধান
    চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মায়া বীর বিক্রম অডিটোরিয়ামে ৭ মার্চ সকাল ১১ ঘটিকায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ ই মার্চ ভাষনের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমার সভাপ্রধানে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওরঙ্গজেবের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তি যোদ্ধা এমএ কুদ্দুস। তিনি বলেন স্বাধীনতার স্থপতি, বাঙ্গালী জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ৭ ই মার্চের ভাষণ বাঙালী তথা সারা বিশ্বের মানুষের মন জয় করে নিয়েছে, শুধু তাই নয়, এ ভাষনে সাড়ে সাত কোটি বাঙ্গালী মুক্তি যুদ্ধে জড়িয়ে পড়েছে কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হয়েছে। এটা সম্পূর্ণই বঙ্গবন্ধুর অবদান। আর এই ঐতিহাসিক ভাষন সারা বিশ্বে সেরা ভাষন হিসেবে ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি লাভ করেছে। তারই রেখে যাওয়া অলংকার যিনি পঞ্চম বারের সফল প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন এবং বাংলাদেশ কে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কাজ করে যাচ্ছেন তিনি হলেন মানবতার মা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা। তার হাতেই বাংলাদেশ নিরাপদে থাকবে বলে মন্তব্য করেন। এ ছাড়া বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আল এমরান খান, ছেংগারচর পৌর সভার মেয়র লায়ন মোঃ আরিফ উল্লা সরকার, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ শহীদ হোসেন, উপজেলা মুক্তি যোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোজাম্মেল হক, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, উপজেলা প্রকৌশলী মনির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ উল্লাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, পরিসংখ্যান কর্মকর্তা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাজাহান প্রধান, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি একেএম গোলাম নবী খোকন ও যিনি বঙ্গবন্ধুর ভাষনে প্রথম স্থান অধিকার করে প্রথম পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি হলেন ওটারচর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র মোঃ আকিব প্রমূখ। অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা আক্তার হোসেন। অনুষ্ঠানের পূর্বে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ ও বঙ্গবন্ধু সহ সকল শহীদের প্রতি দোয়া ও মোনাজাত করা হয়।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)