
মোঃ নাজমুল হক প্রধান :
চাঁদপুরে মতলব উত্তর উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও অন্যান উপকরণ বিতরন করা হয়েছে। সোমবার ২ সেপ্টেম্বর সকালে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদে উন্নত জাতের বীজ ও অন্যান উপকরণ বিতরন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমা। এবং বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবুল কালাম আজাদ।
এসময় উপস্থিত ছিলেন উপ সহকারী উদ্ভিদ সংস্থান অফিসার মোঃ সালাউদ্দিন বিভিন্ন ইউনিয়নের উপ- সহকারী কৃষি অফিসারবৃন্দ।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফয়সাল মোহাম্মদ আলী জানান , ২০২৪-২৫ অর্থ বছরের সাম্প্রতিক বন্যা ও পাহাড়ি ঢলে পূর্বাঞ্চল ও উপকূলীয় এলাকা ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে খরিব ২ মৌসুম কর্মসুচির আওতায় উপজেলার ১ টি পৌরসভা ও ১৪ টি ইউনিয়নে এ বীজ বিতরণ করা হয়।
