শিরোনাম
প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি: ব্যাখ্যা দিল সরকার যুক্তরাজ্য বিএনপির নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন দুই সংসদ সদস্য মুল্ডার ও রিকেলটনের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সামনে ২৮৮ রানের লক্ষ্য নোয়াখালীর হাতিয়ায় হাতকড়াসহ অভিযোগে জড়িত ব্যক্তি ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রের মুখে দুই ব্যক্তি অপহৃত, একজনের মৃত্যু বিমানবন্দরে পাখির আঘাত ঠেকাতে বিশেষ উদ্যোগ বেবিচকের কুমিল্লায় প্রায় ১ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করল বিজিবি প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সম্পাদক নজরুল ইসলাম নিষেধাজ্ঞা শেষে বরিশালে জমে উঠেছে ইলিশের হাট, দামও বেশ চড়া শীতের আগেই কেন দাঁত শিরশির করে? করণীয় জানালেন বিশেষজ্ঞ
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মানিক দর্জি ও ভাইস চেয়ারম্যান রিয়াজ নির্বাচিত
  • মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মানিক দর্জি ও ভাইস চেয়ারম্যান রিয়াজ নির্বাচিত

    ধনাগোদা বার্তা.

    স্টাফ রিপোর্টার : ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের নির্বাচন ৮ মে বুধবার অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মানিক দর্জি এবং ভাইস চেয়ারম্যান প্রার্থী কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য রিয়াজুল হাসান রিয়াজ।
    মতলব উত্তর উপজেলার ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের ৯৯ টি কেন্দ্রের ফলাফলে ঘোড়া প্রতীকের প্রার্থী মোহাম্মদ মানিক দর্জি পেয়েছে ৩৪ হাজার ২৮০ টি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী জহিরবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতীকের মুক্তার গাজী পেয়েছে ১৬ হাজার ৬৬৯ ভোট। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুছ কাপ-পিরিচ পেয়েছে ১৪ হাজার ৭২৩ ভোট। ভাইস চেয়ারম্যান পদে রিয়াজুল হাসান রিয়াজ টিউবওয়েল প্রতীক বিপুল ভোটের ব্যবধানে জেলা স্বেচ্ছাসেবক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান তালা প্রতীককে পরাজিত করে নির্বাচিত হয়েছেন। মতলব উত্তর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফলাফল সংগ্রহ ও পরিবেশেন কেন্দ্রে ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তাহের।
    এদিকে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায়পর নেতাকর্মী ও সর্মথকরা আনন্দ উল্লাস, মিছিল ও মিষ্টি বিতরণ করেন। নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মানিক দর্জি বলেন, আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যাতে চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের সংসদ সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমের সহযোগিতায় আপনাদের সুখে দুঃখে পাশে থেকে সেবা করতে পারি। নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান রিয়াজুল হাসান রিয়াজ বলেন, মতলব উত্তরবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে নির্বাচিত করায়। মাননীয় এমপি মহোদয়র সহযোগিতা নিয়ে যাতে আপনাদের সেবা করতে পাড়ি সেজন্য সকলের দোয়া চাই।
    উল্লেখ্য, মহিলা ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদন্ধীতায় নির্বাচিত হয়েছেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাভলী চৌধুরী।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)