
সমির ভট্টাচার্য্য ঃ
মতলব দক্ষিণের বিভিন্ন পূজা মন্ডপ পরির্দশন করেন জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান ও পালিশ সুপার মিলন মাহমুদ । ২ অক্টবর রাত ৮ টার মতলব শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে দুর্গা পূজা মণ্ডপ পরিদর্শন করছেন জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম (বার), সহকারী পুলিশ সুপার ইয়াসির আরাফাত, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মহিউদ্দিন মিয়া প্রমুখ ।
এ সময় উপস্থিত ছিলেন মতলব জগন্নাথ দেব মন্দির কমিটির সভাপতি শংকর রাও নাগ, সহ সভাপতি অধ্যক্ষ নারায়ন চন্দ সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক গনেশ ভৌমিক, বিশিষ্ট ব্যবসায়ী কানাই সাহা, দুলাল নন্দী, কলাদী হরি সভা মন্দিরের সভাপতি পিতোষ সাহা, পৌর হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক উৎপল চন্দ, বলাই সাহাসহ শত শত নারী পুরুষ ভক্ত বৃন্দরা ।
এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার উপস্থিত সকলের সাথে কুশল বিনিময় করেন বলেন সরকারী নির্দেশ মেনে শান্তপুর্ন্য ভাবে দুর্গাউৎসব পালন করুন । এ সময় জগন্নাথ দেব মন্দির কমিটির সভাপতি শংকর রাও নাগ ও যুগ্ম সাধারণ সম্পাদক গনেশ ভৌমিক অতিথিদের ফুল দিয়ে শারদীয় শুভেচ্ছা জানান ।
