শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মতলব দক্ষিণে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ – ধনাগোদা বার্তা
  • মতলব দক্ষিণে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ – ধনাগোদা বার্তা

    ধনাগোদা বার্তা.

     

    চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল বলেছেন, করোনাকালীন সময়ে অসহায় মানুষের পাশে দলীয় নেতাকর্মীদের সবসময় থাকতে হবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক জনপ্রতিনিধিদের পাশাপাশি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে স্বাস্থ্য বিধি মেনে গরীব, অসহায় মানুষের খোজখবর নিয়ে সাহায্য সহায়তা করতে হবে।

    গতকাল ১০ এপ্রিল শনিবার দুপুরে মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি একথাগুলো বলেন।

    তিনি আরো বলেন,দেশে আজ করোনার ভয়াবহতা রুপ নিয়েছে।এ করোনা থেকে নিজে এবং পরিবারের লোকজনকে রক্ষা করতে হলে নিয়মিতভাবে নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করতে হবে। মানুষ করোনার মহামারী দিন দিন বৃদ্ধি হওয়ার পরও সরকারের বিধি নিষেধ না মানায় এবং সবাইকে করোনার ছোবল থেকে বাঁচাতে আগামী ১৪ এপ্রিল থেকে ৭ দিনের কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিচ্ছেন। শেখ হাসিনা দেশের জনগণের কথা চিন্তা করেই এ সিদ্ধান্ত নিয়েছেন। জনগনে জানমাল নিরাপত্তা ও সকল সুযোগ সুবিধার জন্য কাজ করছেন বর্তমান সরকার।

    অনুষ্ঠানে মতলব দক্ষিণ উপজেলার অসচ্ছল ও গরীব দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত অনুদানের ৩ লাখ ৭০ হাজার টাকার চেক তুলে দেন এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল এমপি।

    অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু।

    এসময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।
    ১০-০৪-২০২১

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)