শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • মতলব
  • মতলব দক্ষিণে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে চলছে ‘নিবন্ধনহীন’ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার
  • মতলব দক্ষিণে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে চলছে ‘নিবন্ধনহীন’ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার

    ধনাগোদা বার্তা.

     

    সমির ভট্টাচার্য্য ঃ

    সারা দেশের সব অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গুলো ৭২ ঘণ্টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। বেঁধে দেওয়া সেই সময় রোববার (২৯ মে) শেষ হলেও বন্ধ হয়নি এসব হাসপাতালের চিকিৎসা কার্যক্রম। স্বাস্থ্য অধিদপ্তরের কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি থাকলেও এর কোনটিই মানছেনা নিবন্ধনহীন চাঁদপুরের মতলব দক্ষিণে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে চলছে অবৈধ’ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো।

    গ্রামের সহজ-সরল মানুষকে পুঁজি করে কোন রকম অনুমোদন ছাড়াই মতলব দক্ষিণে ব্যাঙের ছাতার মত গড়ে উঠেছে ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। দীর্ঘদিন ধরে মানহীন এসব ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসার নামে প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ। রমরমা অবৈধ বাণিজ্যের ফাঁদে পড়ে পরীক্ষার নামে রোগীদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে মোটা অঙ্কের টাকা। এমনকি ভুল চিকিৎসা ও ভুল রিপোর্টে ভোগান্তিতে পড়তে হচ্ছে গ্রামের সহজ-সরল মানুষকে। অনেক রোগীর জীবনও চলে যাচ্ছে ভুল চিকিৎসার কারণে। পরে দালাল চক্রের মাধ্যমে রফাদফা করার এমন অভিযোগও রয়েছে অসংখ। এত কিছুর পরেও মনে হয় অদৃশ্য শক্তির ক্ষমতাবলে স্বাস্থ্য অধিদপ্তরের কতৃপক্ষকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চালিয়ে যাচ্ছে তাদের কর্মযজ্ঞ।

    মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও ও নারায়ণপুরসহ উপজেলা সরকারি হাসপাতালের আশেপাশে গড়ে ওঠা দালালনির্ভর এসব ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারগুলোতে এসে একদিকে যেমন সর্বস্বান্ত হচ্ছে নিরীহ মানুষ। অপরদিকে সরকারি হাসপাতালের প্রতি সাধারণ মানুষের আস্থাও কমে যাচ্ছে। তবে এসব ‘অবৈধ’ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর অধিকাংশেরই মালিক ডাক্তার ও স্থানীয় প্রভাবশালীরা। ফলে আইনের তোয়াক্কা না করে মতলব দক্ষিণে দেদারছে চলছে এসব নিবন্ধনহীন অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো।

    অনুসন্ধানে জানা যায়, একশ্রেণির দালাল ও সরকারি হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী মিলে সিন্ডিকেট করেই এসব প্রতিষ্ঠান পরিচালনা করেন। কোনো কোনো হাসপাতালে ডাক্তার-নার্স নেই। আবার গাইনি বিশেষজ্ঞ না থাকলেও অন্য ডাক্তার দিয়ে সিজার করানো অভিযোগও রয়েছে। এ কারণে তৃণমূলে ৫০ শতাংশ সিজার হচ্ছে ত্রুটিপূর্ণ। এসব ত্রুটিপূর্ণ সিজারের কারণে মা ও শিশু উভয়ের জীবন পরবর্তী সময়ে বিপন্ন হয়ে পড়ে।

    উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, মতলব দক্ষিণে সব মিলিয়ে ২৮টি ক্লিনিক- হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এগুলোর মধ্যে ৮টি নিবন্ধনহীন এবং বাকি ২০টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের নিবন্ধন রয়েছে। এছাড়া আবেদন না করেই আরো বেশকিছু প্রতিষ্ঠান তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ খোরশেদ আলম।

    উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর আরো বলেন, ‘নিবন্ধনহীন’ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোকে বন্ধের নোটিশ দেওয়ার পরেও তারা কেউ কেউ আইন না মেনে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

    এ ব্যাপারে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুসরাত জাহান মিথেনের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

     

    আরও পড়ুন

    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।