শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • মতলব
  • মতলব দক্ষিণে পয়ালী কেবিএম উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন
  • মতলব দক্ষিণে পয়ালী কেবিএম উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

    ধনাগোদা বার্তা.

    সমির ভট্টাচার্য্যঃ

    মতলব দক্ষিণ উপজেলার পয়ালী কাদির বক্স মেমোরিয়াল (কেবিএম) উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল ২৩ এপ্রিল সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে বিদ্যালয়ে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

    উক্ত নির্বাচনে ১১ জন সাধারণ অভিভাবক সদস্য ও ৩ জন সংরক্ষিত মহিলা সদস্যসহ মোট ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। সাধারণ অভিভাবক সদস্য পদে ১১৮ ভোট পেয়ে প্রথম হয়েছেন মো. সামছুদ্দিন, ১০১ ভোট পেয়ে ২য় হয়েছেন মো. জসিম উদ্দিন, ৯৪ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন মো. তাজুল ইসলাম এবং ৯২ ভোট পেয়ে ৪র্থ হয়েছেন মো. সেলিম প্রধানীয়া। এদিকে সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ডলি বেগম।

    নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা অফিসার মো. রুহুল আমিন।

    নির্বাচন পরিদর্শন করেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মবিন সুজন প্রধান, ইউপি চেয়ারম্যান জহিরুল মোস্তফা তালুকদার।

    বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী পাটোয়ারী জানান, নির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্যরা আগামী ২ বছর পর্যন্ত বিদ্যালয় পরিচালনা করবেন। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

    আরও পড়ুন

    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।