শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • মতলব
  • মতলব দক্ষিণে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তি প্রস্তর
  • মতলব দক্ষিণে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তি প্রস্তর

    ধনাগোদা বার্তা.

    উন্নত দেশ গড়তে তথ্য প্রযুক্তির বিকল্প নেই

    ……জুনাইদ আহমেদ পলক

    মতলব প্রতিনিধি :

    তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, আর্কিটেক্ট অব ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার জন্য সজীব ওয়াজেদ জয় এর দিক নির্দেশনায় ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ গড়তে তথ্য প্রযুক্তির বিকল্প নেই। দেশে ইনোভেশন ইকোসিস্টেম গড়ে তোলার মাধ্যমে বেসরকারি বিনিয়োগের গতি বৃদ্ধি করতে উদ্যোক্তা তৈরি করতে দেশের ১১ টি জেলায় গড়ে তোলা হচ্ছে’ শেখ কামাল আইটি এন্ড ইনকিউবেশন সেন্টার।

    তারই ধারাবাহিকতায় চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলা স্থাপিত হতে যাচ্ছে এই আইটি ট্রেনিং সেন্টার। এই ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং সম্পন্ন করে তরুণ উদ্যোক্তারা আইটি ইন্ডাস্ট্রি তে যেন ব্যাপক পরিসরে কাজ করতে পারেন সেই লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে হাইটেক পার্ক স্থাপন করা হচ্ছে।

    শনিবার (১২ ফেব্রুয়ারি) মতলব দক্ষিণ উপজেলা পরিষদ মিলনায়তনে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার এর ভিত্তিপ্রস্তর উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এর ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ এর সভাপতিত্বে ও মতলব দক্ষিণ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম খানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, প্রতিযোগিতার এই যুগে আমাদের তরুণদের টিকে থাকতে হলে প্রযুক্তি শিক্ষার বিকল্প নেই।

    সরকার এজন্যই একটি প্রযুক্তিনির্ভর জাতি গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার থেকে ট্রেনিং নিয়ে এখানকার তরুণ-তরুণীরা নিজের পায়ে দাঁড়াতে পারবে অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন চাঁদপুর ২ আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল এমপি। তিনি তাঁর বক্তব্যে বলেন, শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার চাঁদপুর বাসীর জন্য মাননীয় প্রধানমন্ত্রীর এক অনন্য উপহার। আইটি ইন্ডাস্ট্রিতে চাঁদপুরবাসীর অবদান রাখার ক্ষেত্র প্রস্তুত হলো এই আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার এর ভিত্তিপ্রস্তরের মাধ্যমে।

    চাঁদপুরের যুব সমাজের আত্মক কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হবে বলে তিনি আশাবাদী বলে জানান। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোঃ রফিকুল ইসলাম, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, মতলব পৌর সভার মেয়র আওলাদ হোসেন লিটন।

    আলোচনা সভা শেষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি সহ অন্যান্য অতিথিবৃন্দ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক বাস্তবায়িত লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় ৪৯ ফ্রিল্যান্সারদের মাঝে একটি করে ল্যাপটপ বিতরণ করা হয়। পরে অতিথিবৃন্দ মতলব দক্ষিণ উপজেলার উত্তর উদ্দমদীতে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

    এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক, সহকারী কমিশনার(ভূমি) সেটু কুমার বড়ুয়া, উপজেলা আওয়ামীলীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

     

    ক্যাপশন: মতলব দক্ষিণ উপজেলায় শেখ কামাল আইটি এন্ড ইনকিউবেশন সেন্টার এর ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন আইটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি, বিশেষ অতিথির বক্তব্য রাখছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এবং চাঁদপুর ২ আসনের সাংসদ অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এমপি। (নিচে) আইটি ট্রেনিং সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন অতিথিবৃন্দ।

    আরও পড়ুন

    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।