শিরোনাম
ট্রাম্প |: কোনো অনুশোচনা নেই, সঠিক কাজটিই করেছিÑফল মেনে নিয়ে আবুধাবিতে কর্মস্থলে প্রাণ হারালেন চট্টগ্রামের প্রবাসী যুবক পুলক সিরিজ বাঁচাতে সিলেটে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জে বাংলাদেশ আজ টাবুর জন্মদিন: ডায়েরিতে কোন না-বলা গল্প লুকান তিনি? বাকশীমুল মধ্য পাড়ায় হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় হাজী জসিম উদ্দিন এমপি’র মায়ের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালিগঞ্জে নাজিমগঞ্জ বাজার পরিচালনা কমিটির নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী মুন্নার নির্বাচনী প্রচারণা কালিগঞ্জে বাস টার্মিনাল পূর্ণবহালের দাবিতে শ্রমিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কালিগঞ্জে এসআরবির অভিযানে উইনকেরেক্স সহ আটক ২ গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি ছাত্রশক্তির নিউজিল্যান্ডের সৈকতের নামের আড়ালে কি জলদস্যুর অতীত?
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মতলব দক্ষিনে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজের উদ্ধোধন
  • মতলব দক্ষিনে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজের উদ্ধোধন

    ধনাগোদা বার্তা.

    সমির ভট্রাচার্য্য :

    কিশোর – কিশোরী ও তরুন প্রজন্মের জন্য মতলব দক্ষিন উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নির্মান কাজের শুভ উদ্ভোধন করা হয়েছে। ৮ জুলাই সোমবার উপজেলার বাবুরহাট মতলব পেন্নাই সড়কের নবকলস এলাকায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মান কাজের শুভ উদ্ভোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ড. আবুল হোসেন ।

    এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব আবুল হোসেনের সহধর্মিণী ইঞ্জিনিয়ার ফেরদৌসি বারী , মতলব দক্ষিন উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল,মতলব প্রেসক্লাবের সভাপতি রোকনুজ্জামান রোকন, প্রকল্প পরিচালক মাহবুব মোরশেদ সোহেল, প্রকল্প প্রকৌশলী নাজিম উদ্দিন, ঠিকাদার প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ার আবু নাঈম তানিন, আল আমিন ক্রীড়া চক্রের সভাপতি এসএম সেলিম, মনির হোসেন প্রমুখ।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতিমা সুলতানা বলেন, উপজেলা পর্যায়ে এ ধরনের একটি স্টেডিয়াম নির্মাণের ফলে উৎফুল্ল এলাকার মানুষ। সারাদেশে গ্রাম পর্যায়ে খেলাধুলার মান উন্নয়ন এবং প্রসারে উপজেলা পর্যায়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ নিঃসন্দেহে বর্তমান সরকারের একটি ভালো উদ্যোগ। এলাকায় মাঠ থাকলেও সেখানে খেলাধুলার ভালো কোনো পরিবেশ নেই। ফলে মতলবে স্টেডিয়ামটি নির্মিত হলে এলাকার ক্রীড়া প্রেমীরা তাদের প্রতিভা বিকাশের সুযোগ পাবে।

    উল্লেখ্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অর্থায়নে ও জাতীয় ক্রীড়া পরিষদের বাস্তবায়নে প্রায় ৬শ কোটি টাকা ব্যয়ে তিন একর জায়গার শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজ শুরু হয়েছে আগামী ৯ মাসের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।

    ক্যাপশনঃ মতলব দক্ষিনে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নির্মান কাজের উদ্ভোধন করেব যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ড. আবুল হোসেন

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)