
মতলব পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম মোহনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
৬ নং ওয়ার্ডের সাবেক কমিশনার বিল্লাল হোসেন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ আওলাদ হোসেন লিটন।
ইফতারের পূর্বে মহামারি করোনা থেকে বাঁচার জন্য সারা বিশ্বের মুসলমান, কবরবাসি, পরিবার-পরিজন ও আত্মীয়স্বজনদের জন্য দোয়া কামনার পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা কামনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ফারুক মৃধা, শিক্ষক মোহাম্মদ সোবহান মাস্টার, আওয়ামী লীগ নেতা মোঃ নজরুল ইসলাম রোকন সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের দলীয় নেতাকর্মীরা।
