
২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত মতলব পৌরসভা নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে মোঃ সাইফুল ইসলাম মোহনকে ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত করায় মহান সৃষ্টিকর্তার প্রতি শোকরিয়া আদায় করেন।
তিনি অত্র ওয়ার্ডের ঢাকিরগাঁও, নবকলস, উত্তর দিঘলদী গ্রাম থেকে যে সকল ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে ইভিএম এর মাধ্যমে পান্জাবী মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করেছেন সে সকল ভোটারদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
এছাড়া ভোটকেন্দ্রে আনার জন্য যেসব কর্মীরা তার বিজয় নিশ্চিত করার জন্য নিঃস্বার্থভাবে কাজ করায় তাদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন। নির্বাচনের সাথে সংশ্লিষ্ট পুলিশ, আনসার, বিজিবি, র্যাব এবং প্রশাসনিক কর্মকর্তা ও সাংবাদিকদের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জানান।
নব- নির্বাচিত কাউন্সিলর সাইফুল ইসলাম মোহন বলেন, নির্বাচনের আগে জনগনের কাছে দেয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করাই আমার প্রধান লক্ষ্য।
এছাড়া তিনি চাঁদপুর- ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুলের দিক নির্দেশনা মোতাবেক এবং পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটনের পরামর্শ নিয়ে মতলব পৌরসভার ৬ নং ওয়ার্ডটিকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত করবো। এ ব্যাপারে এলাকাবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন তরুন এ কাউন্সিলর।
