২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম
মতলব পৌর মহাশ্মশানে শব দাহ ভবন নির্মাণের শুভ উদ্বোধন মতলবে পৌর মহাশ্মশানের শব দাহ ভবন নির্মাণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত উপজেলা প্রশাসনের সহযোগিতায় মতলব দক্ষিণে ‘জুলাই গণঅভ্যুত্থান উপজেলা বিতর্ক উৎসব-২০২৬’ সম্পন্ন শতবর্ষী মতলব বাজার আজ অবহেলার সংকটে! আধুনিক শপিং কমপ্লেক্স গড়ে উঠলেও বদলায়নি প্রাচীন রাস্তা-গলি, হারিয়ে যাচ্ছে ইতিহাসের সাক্ষী ঘাট-খাল মতলব উত্তর চরপাথালিয়া শ্রী শ্রী জগন্নাথ উল্টো রথযাত্রা অনুষ্ঠান তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই — মোঃ ফয়সাল খন্দকার ইসলামাবাদে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত কালিগঞ্জে রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ মতলব উত্তর গজরা ইউনিয়নে মাদক বিরোধী সমাবেশ করলেন আমিরুল ইসলাম রাসেল কালিগঞ্জে সরকারি কাজে বাধা ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • ধর্ম >> মতলব
  • মতলব পৌর মহাশ্মশানে শব দাহ ভবন নির্মাণের শুভ উদ্বোধন
  • মতলব পৌর মহাশ্মশানে শব দাহ ভবন নির্মাণের শুভ উদ্বোধন

    ধনাগোদা বার্তা || ডেস্ক

    মতলব প্রতিনিধি: চাঁদপুরের মতলব পৌরসভার সদর ৩ নম্বর ওয়ার্ডের দশপাড়া পৌর মহাশ্মশানে শব দাহ ভবন নির্মাণকাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) সকাল ৯টায় চণ্ডীপাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরে শ্রীমদ্ভগবদ্‌গীতা পাঠ, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়।

    শব দাহ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ, অধ্যক্ষ, শংকর মঠ, সীতাকুণ্ড।
    মহাশ্মশানের ভারপ্রাপ্ত সভাপতি মানিক কিশোর দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পিতোষ সাহা ও সাবেক কাউন্সিলর পিন্টু সাহার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ।
    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এনামুল হক বাদল, চাঁদপুর জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বিনয় ভূষণ মজুমদার, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অজিত সাহা, পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার, পৌর মহাশ্মশান কমিটির প্রধান উপদেষ্টা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ভবতোষ সাহা, মহাশ্মশানের উপদেষ্টা তপন চন্দ্র সাহা এবং মতলব শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দির কমিটির সভাপতি শংকর রাও নাগ।
    এছাড়াও বক্তব্য দেন জেলা মহিলা ঐক্য পরিষদের আহ্বায়ক শিপ্রা মজুমদার, জেলা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক অমরেশ দত্ত জয়, সদস্য সচিব পার্থ গোপাল দাস এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিরাজ মাহমুদ জিসান।
    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর নারায়ণ চন্দ্র সাহা, মতলব শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দির কমিটির সদস্য বিজয় কুমার সাহা, সাবেক সাধারণ সম্পাদক রাধাকৃষ্ণ সাহা, অধ্যাপক অশোক কুমার রায়, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব উৎপল চন্দ, যুব ঐক্য পরিষদের আহ্বায়ক সমীর ভট্টাচার্য, সদস্য সচিব চন্দন বিশ্বাস, দাতা সদস্য সুদর্শন দাস, সাগর দাসসহ বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার সনাতন ধর্মাবলম্বী গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    আরও পড়ুন

    মতলবে পৌর মহাশ্মশানের শব দাহ ভবন নির্মাণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত
    উপজেলা প্রশাসনের সহযোগিতায় মতলব দক্ষিণে ‘জুলাই গণঅভ্যুত্থান উপজেলা বিতর্ক উৎসব-২০২৬’ সম্পন্ন
    শতবর্ষী মতলব বাজার আজ অবহেলার সংকটে! আধুনিক শপিং কমপ্লেক্স গড়ে উঠলেও বদলায়নি প্রাচীন রাস্তা-গলি, হারিয়ে যাচ্ছে ইতিহাসের সাক্ষী ঘাট-খাল
    মতলব উত্তর চরপাথালিয়া শ্রী শ্রী জগন্নাথ উল্টো রথযাত্রা অনুষ্ঠান
    তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই — মোঃ ফয়সাল খন্দকার
    ইসলামাবাদে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
    মতলব দক্ষিণ থানা পুলিশের অভিযানে ১০২ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
    মতলব দক্ষিণে রাস্তার অভাবে দুর্ভোগে ৩০ পরিবার ; বর্ষায় বিচ্ছিন্ন হয়ে পড়ে ঘিলাতলী গ্রামের কয়েকটি বাড়ি