শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মাদকবিরোধী সমাবেশের একদিন পর ১০ কেজি গাঁজা জব্দ, আটক ৩
  • মাদকবিরোধী সমাবেশের একদিন পর ১০ কেজি গাঁজা জব্দ, আটক ৩

    ধনাগোদা বার্তা.

    সমির ভট্রাচার্য্য  : মাদকবিরোধী সমাবেশের একদিন পর ১০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মতলব দক্ষিণ থানা পুলিশ। সোমবার (১১ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালানো হয় । অভিযানের নেতৃত্ব দেন থানার অফিসার ইনচার্জ সালেহ আহমদ।  এসআই কুদ্দুস ও সঙ্গীয় ফোর্স । 

    পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, উপজেলার কালীকাপুর গ্রামের বেপারী বাড়ীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০ কেজী গাজাসহ ওই গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে ফারুক বেপারী (৩৫), একই গ্রামের  মৃত আব্দুল মালেকের ছেলে বোরহান সরকার (৩৫) ও ফারুকের স্ত্রী রিনা বেগমকে গ্রেফতার করা হয়।

    মাদক ব্যবসায়ী ফারুক বেপারীর গ্রেফতারের বিষয়ে স্থানীয়রা উল্লাস প্রকাশ করে বলেন, তার কারণে এলাকার যুবসমাজ ধ্বংসের পথে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এলাকাবাসী সব সময় প্রতিরোধ গড়ে তুলবেও বলে অভিমত দেন এবং ওসি সালেহ আহাম্মদকে কৃতজ্ঞতা জানান তারা । 

    থানার ওসি সালেহ আহমেদ বলেন, মাদক  ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে উপজেলার যে কোনো মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান করতে পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে।

    উল্লেখ্য যে, মতলব দক্ষিণ উপজেলার সীমান্তবর্তী গ্রাম কালিকাপুরে একটি সঙ্ঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। তাদের বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য রবিবার (১০ সেপ্টেম্বর) এলাকাবাসীর উদ্যোগে স্থানীয় হাফিজিয়া মাদ্রাসার মাঠে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে থানার অফিসার্স ইনচার্জ সালেহ আহমেদ উপস্থিত ছিলেন।

    ক্যাপশন: মতলব দক্ষিনে ১০ কেজি গাজা সহ তিন মাদক ব্যবসায়ী আটক।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)