শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মামুন চৌধুরী বুলবুল মতলব পৌরসভার ১নং প্যানেল মেয়র নির্বাচিত
  • মামুন চৌধুরী বুলবুল মতলব পৌরসভার ১নং প্যানেল মেয়র নির্বাচিত

    ধনাগোদা বার্তা.

     

    মতলব পৌরসভার ১ নং প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর ও মতলব পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন চৌধুরী বুলবুল।

    বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বেলা এগারোটায় মতলব পৌরসভার নবনির্বাচিত মেয়র, সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরদের প্রথম সভা পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ আওলাদ হোসেন লিটন।

    সভায় বক্তব্য রাখেন পৌরসভার সচীব মোঃ আবুল কালাম ভূইয়া, উপ- সহকারী প্রকৌশলী ফেরদৌস আহমেদ।

    এছাড়া বক্তব্য রাখেন কাউন্সিলর আবুল বাসার পারভেজ মিয়াজী, মোঃ লিয়াকত আলী সরকার, সারোয়ার সরকার লিখন, আনিছুর রহমান আনু,মোঃ ওয়াজ উদ্দিন প্রধান, সাইফুল ইসলাম মোহন, পিন্টু সাহা, মামুন চৌধুরী বুলবুল, মোঃ আব্দুল হাই, নারী কাউন্সিলর মরিয়ম ইসলাম শিখা, জোহরা খাতুন ও মাইরিন সুলতানা নয়ন।

    এসময় পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা নুরুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উক্ত সভায় কাউন্সিলরদের ভোটের মাধ্যমে সর্বোচ্চ ভোট পেয়ে ১ নং প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মামুন চৌধুরী বুলবুল।

    এছাড়া ২ নং প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল হাই বকাউল ও নারী কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মাইরিন সুলতানা নয়ন।

    প্যানেল মেয়র নির্বাচিত হওয়ায় চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল, কেন্দ্রীয় আওয়ামী মুক্তিযুদ্ধ বিষয়ক উপ- কমিটির সদস্য নির্মল গোস্বামী ও মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

    এছাড়া কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন যাদের ভোটের মাধ্যমে তিনি ১ নং প্যানেল মেয়র নির্বাচিত হয়েছে সকল কাউন্সিলরদের প্রতি।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)