শিরোনাম
ভিটিএস ছাড়া বিমানবন্দরে সব যান চলাচলে নিষেধাজ্ঞা নিখোঁজ হওয়ার দুই দিন পর মিলল তাহসিফ সৌরির সন্ধান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন হুইপ জি কে গউছ মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে: আশরাফুর রহমান বাবু যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত জাপান সফরে ৪ সমঝোতা স্মারকসহ ৮ চুক্তি সই করলেন প্রধানমন্ত্রী উখিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের আগুন ৪০ ঘণ্টাতেও অণির্বাপিত, বন্ধ বিদ্যুৎ ফেসিস্টদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন , গ্রেফতার ৮
  • মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন , গ্রেফতার ৮

    ধনাগোদা বার্তা.

     

    মোঃ নাজমুল প্রধান, মতলব চাঁদপুর প্রতিনিধি :

    চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে ৫টি ড্রেজার, ৩টি বাল্কহেড জব্দ এবং ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

    বৃহস্পতিবার (২২ মে) সকাল ৮টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত নাছিরাকান্দি আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন ও বাংলা বাজার খাল এলাকার মেঘনা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা হলেন রুবেল, জসিম, সজিব, মহিউদ্দিন, সাইফুল, সেলিম শেখ, কামাল শেখ, সাকিব।

    অভিযানটি নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা। অভিযানে মোহনপুর নৌ পুলিশ টিমের সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

    এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ৮ জনকে আটক করা হয় এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারা অনুযায়ী নিয়মিত মামলার নির্দেশনা প্রদান করা হয়।

    স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে মুন্সিগঞ্জ জেলার বালু খেকো কিবরিয়া মিয়াজির নেতৃত্বে ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। তিনি বিভিন্ন প্রভাব খাটিয়ে নদী থেকে বালু তুললেও আজকের অভিযানে তাদের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

    মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আহসান হাবিব বলেন, উদ্ধার করা ড্রেজার ও বাল্কহেডগুলোর বিষয়ে আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হচ্ছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

    উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা বলেন, নদী ও পরিবেশ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে। কেউ অবৈধভাবে বালু উত্তোলন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    স্থানীয় সচেতন মহল এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)