শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • মতলব
  • মেয়াদ উত্তীর্ণ কমিটি দিয়ে চলছে মতলব জগন্নাথ দেব মন্দির
  • মেয়াদ উত্তীর্ণ কমিটি দিয়ে চলছে মতলব জগন্নাথ দেব মন্দির

    ধনাগোদা বার্তা.

    সমির ভট্টাচার্য্য ঃ

    মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে দীর্ঘদিন যাবত চলছে মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার সর্ব বৃহত ঐতিহ্যবাহী শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দির পরিচালনা কমিটি । যার কারনে মন্দিরের সার্বিক উন্নয়নসহ বাধাগ্রস্ত হচ্ছে বিভিন্ন কার্যক্রম। এতে করে মন্দিরের ভক্তবৃন্দের মাঝে কমিটি নিয়ে চরম ক্ষোভ বিরাজ করছে ।

    জানাযায় প্রায় ছয় বছর আগে মতলব জেবি পাইলট উচ্চ বিদ্যালয়ে তিন বছর মেয়াদে সভাপতি পদে শংকর রাও নাগ ও সাধারন সম্পাদক পদে রাধাকৃষ্ণ সাহাকে নির্বাচিত করে ১১ সদস্য বিশিষ্ঠ একটি পকেট কমিটি গঠন করা হয়েছিল । আর এই পকেট কমিটির ১১ সদস্যদের মধ্যে তিনজন বিভিন্ন সময় মৃত্যু বরন করেন । যারা মৃত্যু বরন করেছেন তারা হলেন দশপারা গ্রামের এডভোকেট তপন কুমার দাস, ঘোষপাড়া গ্রামের মিলন মহুরী ও চরমুকন্দি গ্রামের হারাধন সরকার । তিন বছর আগে এই কমিটির মেয়াদ উত্তির্ন হওয়ার পরও এখন পর্যন্ত দেওয়া হচ্ছে না নতুন কমিটি। এমনকি শুন্য তিন জনের পদে নতুন করে কাউকে নেওয়া হয়নি ।

    নাম প্রকাশে অনিচ্ছুক মন্দিরের একাধিক ভক্তরা জানান এ কমিটির সভাপতি শংকর রাও নাগ ও সাধারন সম্পাদক রাধাকৃষ্ণ সাহা মন্দিরের নতুন কমিটি দেম- দিচ্ছি বলে দীর্ঘদিন যাবত তাল – বাহানা করে আসছে । এছাড়াও মন্দিরের কোন প্রকার আয় ব্যায়ের হিসাব দিচ্ছেন না তারা । মন্দিরের বিভিন্ন অনুষ্ঠানে সাধারন মিটিং ছাড়াই তাদের মনগড়া সিদ্ধান্তে গঠন করা হয় কমিটি। তরা আরো জানান এ কমিটির বিভিন্ন অনিয়মের কারনে মতলব বাজারে তাদের বিরোদ্ধে হ্যান্ডবিল বিতরন করা হয়েছিল। তাই বড় ধরনোর কোন অপ্রীতিকর ঘটনা ঘটার আগে নতুন কমিটি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন মন্দিরের ভক্তবৃন্দরা ।

    এ বিষয়ে জানতে চাইলে মন্দির কমিটির সাধারণ সম্পাদক রাধাকৃষ্ণ সাহা বলেন আমি দীর্ঘদিন যাবত সভাপতি শংকর রাও নাকে নতুন কমিটি জন্য সাধারণ মিটিং ডাকতে বলেছি কিন্তু উনি পুজার পরে দেব, রথের পরে দেব বলে দেম দিচ্ছি করে আসছে এখন বলছে ইন্ডিয়া থেকে এসে দেবে । এ নিয়ে ভক্তদের মাঝে খুব বিরাজ করছে ।

    মন্দির কমিটির সহ-সভাপতি অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা বলেন আমি দীর্ঘদিন যাবত নতুন কমিটির জন্য কথা বলেছি কিন্তু তারা আমার কথা শুনেননি এছাড়াও এই কমিটির সভাপতি বাবু শংকর রাও নাগ সাধারণ সম্পাদক রাধাকৃষ্ণ সাহা ও যুগ্ম সাধারণ সম্পাদক গণেশ ভৌমিকের বিভিন্ন ও নিয়মের কারণে আমি বাদ্য হয়ে পদত্যাগ পত্র জমা দিয়েছিলাম কিন্তু উনারা তা গ্রহণ করেনি ।

    সভাপতি শংকর রাও নাগ বলেন আমাদের কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে তিন বছর আগে । অচিরেই নতুন কমিটির বিষয়ে বসা হবে ।

    আরও পড়ুন

    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।