শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • মতলব
  • মোহনপুর ইউপি’র চেয়ারম্যান পদে এডভোকেট সেলিম মিয়ার মনোনয়ন দাখিল
  • মোহনপুর ইউপি’র চেয়ারম্যান পদে এডভোকেট সেলিম মিয়ার মনোনয়ন দাখিল

    ধনাগোদা বার্তা.

    সুমন আহমেদ :

    মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের উপ- নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে এডভোকেট সেলিম মিয়া বৃহস্পতিবার বিকালে মতলব উত্তর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সহকারী নির্বাচন কর্মকর্তা কামাল হোসেনের মনোনয়ন পত্র দাখিল করেন।

    মনোনয়ন পত্র দাখিল শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট সেলিম মিয়া বলেন, আমি চেয়ারম্যান পদে নির্বাচিত হলে ইউনিয়নবাসীর সহযোগিতায় আধুনিক ও পরিছন্ন ইউনিয়ন গড়তে এলাকার রাস্তা ঘাট, ড্রেন, কালভাট, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ মন্দির, ঈদগাহ, গোরস্থান, ক্রীড়াব্যবস্থাসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়ন, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতি মুক্ত সমাজ গঠনসহ উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন করবো এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষে কাজ করে যাব।

    তিনি আরও বলেন, ইউনিয়নবাসীর সার্বিক উন্নয়নে নিজেকে সেবক হিসাবে নিয়োজিত রাখব, সব সময় মানুষের পাশে থাকবো। তিনি মোহনপুর কে আধুনিক ও পরিছন্ন মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলতে আগামী নির্বাচনে সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।

    সর্বোপরি দলমত নির্বিশেষে স্মাট মোহনপুর ইউনিয়ন গড়তে সকলের ভোট, দোয়া ও সমর্থন চেয়েছেন।

    মনোনয়ন পত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন মোহনপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম সরদার ও মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম সহ নেতৃবৃন্দ।

    আরও পড়ুন

    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।