শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • মতলব
  • মোহনপুর পর্যটন লিঃ এর রেফল ড্র- ও বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ
  • মোহনপুর পর্যটন লিঃ এর রেফল ড্র- ও বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ

    ধনাগোদা বার্তা.

    নাঈম মিয়াজী :

    সামাজিক দুরুত্ব বজায়রেখে ও স্বাস্থ্যবিধি মেনে মোহনপুর পর্যটন লিঃ এর রেফল ড্র ও বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে ৷

    ৪ ফেব্রুয়ারী শুক্রবার সন্ধা৭টায় দ্যা শিপইনএ এই রেফল -ড্র অনুষ্ঠান উদ্বোধন ও বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় আওয়ামী ‘লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য এবং দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি,মোহনপুর পর্যটন লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক কাজী মিজানুর রহমান ৷

    অনুষ্ঠান পরিচালনা করেন,বিলডেক্স মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মোহনপুর পর্যটন লিমিটেডের সিইও কাজী আবু জাফর ৷

    এসময় উপস্থিত ছিলেন, মোহনপুর পর্যটন লিঃ এর চেয়ারম্যান মোঃ ওহিদুজ্জামান মিলন,পরিচালক কাজী মাহবুবুর রহমান ও কাজী হাবিবুর রহমান,পর্যটনের জেনারেল ম্যানাজার কাজী মো. জাকির হোসেন,দ্যা শিপ ইন রেষ্টুরেন্ট এর ম্যানাজার রক্তিম সরকার,সিকিউরিটি ইনচার্জ মো. জহিরুল ইসলাম, মোহনপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাজী মতিউর রহমান মতিন,পর্যটনের সকল কর্মকর্তাসহ আগত দর্শনার্থীরা৷

    রেফল ড্রতে প্রথম পুরুস্কার পান ১জন ১টি আইফোন ১৩, টিকেট নং- ৯৮৬৮৪, দিতীয় পুরুস্কার পান ১জন, ১টি নিউব্র্যান্ডের ল্যাপটপ টিকেট নং- ১০৫২২০,তৃতীয় পুরুস্কারপান ১জন, ১টি টেপ, টিকেট নং- ৯৭৬০২, চতুর্থ পুরুস্কার পান ৭জন ডিনার প্যাকেজ ৷ টিকেট নং- যথাক্রমে- ১০৫৯৯৫, ৮৫৬০২,
    ১১২১৩৬, ৬৭০২৩, ৬৮০৮৬, ৯৪৪৭৮,৮১৬৫২৷

    প্রথম পুরুস্কার আইফোন -১৩, প্রাপ্ত বিজয়ী মুনিয়া বলেন, আমি মোহনপুর পর্যটনে গুরতে এসেছিলাম পর্যটনের পরিবেশ ও তার সুন্দর্য দেখে আমার কাছে খুবই ভালো লাগছিল ৷ আজ যখন রেফল ড্র‘র প্রথম পুরস্কার আইফোন- ১৩, পেয়েছি আমি অনেক আনন্দিত হয়েছি ৷ কখনও ভাবেনি আমি রেফল ড্রতে এতো দামি পুরুস্কার পাব ৷ আমি মোহনপুর পর্যটনের প্রতিষ্ঠাতা, শিল্পপতি ও সমাজসেবক কাজী মিজানুর রহমানকে আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই ৷

    দিতীয় পুরুস্কার ল্যাপটপ প্রাপ্ত বিজয়ী মোঃ রাফি বলেন,আমি চাঁদপুর থেকে মোহনপুর পর্যটনে এসেছিলাম ৷ পর্যটনে এসে মনেহয়েছিল কক্সবাজার সমুদ্রসৈকতে এসেছি আমাদের কাছে খুবই ভালো লাগছিল ৷ আজ রেফল ড্রতে দিতীয় পুরুস্কার ল্যাপটপ পেয়ে আমি খুবই আনন্দিত ৷ আমি মোহনপুর পর্যটন লিঃ এর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এতো সুন্দর একটি পর্যটন কেন্দ্র করার জন্য৷

    এছাড়া তৃতীয় পুরুস্কার একটি গ্লাক্সি টেপ প্রাপ্ত বিজয়ী মাকসুদা আক্তারের পক্ষে তার ভাই মোঃ জসিম উদ্দিনসহ চতুর্থ বিজয়ীরাও ধন্যবাদ জানান মোহনপুর পর্যটন লিঃ এর প্রতিষ্ঠাতা কাজী মিজানুর রহমানকে ৷

    অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় আওয়ামী ‘লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য এবং দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি,মোহনপুর পর্যটন লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক কাজী মিজানুর রহমান রেফল ড্র’র অনুষ্ঠানে বলেন, আমি মুনাফার জন্য পর্যটন শিল্প করিনাই ৷ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখহাসিনা সরকারের পাশাপাশি দেশের বেকারত্ব দূরকরার জন্য বেকারদের কর্মসংস্থান সৃস্টির লক্ষে এবং সর্বস্তরের মানুষের বিনোদনের জন্যই আমি এই মোহনপুর পর্যটন শিল্প গড়ে তুলেছি ৷

    তিনি আরও বলেন,পর্যটকদের আনন্দ দেওয়ার জন্য আগামীতেও রেফল ড্র’র অনুষ্ঠান অব্যাহত থাকবে ইনশাআল্লাহ ৷

    উল্লেখ্য ২৪ জানুয়ারী ২০২১ সালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুরের মোহনপুর মৌজায় ৬০ একর জমিতে দেশের এক মাত্র মিঠা পানির বিচ মোহনপুর পর্যটন লিঃ প্রতিষ্ঠা করেন কাজী মিজানুর রহমান ৷ পর্যটনে রয়েছে ফাইভ স্টারমানের কটেজ,দ্যা শিপইন,রেষ্টুরেন্ট, থিমপার্ক,জলে ও স্থলে বিভিন্ন রাইড, বিচ বেট, সুইমিংপুল,৫৬ প্রকার ফুলগাছ সহ দেশি- বিদেশী কয়েক’শ প্রকার গাছ,ঝাউবন,খেজুর বাগান,অত্যাধনিক মার্কেট,পিকনিক স্পোটসহ রয়েছে সবধরনের নতুনত্ব ৷

    আরও পড়ুন

    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।