শিরোনাম
সাভার ও গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: ৮০ কারখানায় ছুটি ঘোষণা রানওয়ে সংস্কারের কারণে এক মাস বন্ধ থাকছে ইতালির নেপলস বিমানবন্দর দিল্লিতে ইন্ডিয়া জোটের বিশাল বিক্ষোভ, নিরাপত্তায় ১০ হাজার পুলিশ খুলনার লবণচরায় বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে যুবকের মৃত্যু, তদন্তে পুলিশ ১১নং পশ্চিম ফতেপুর ইউনিয়নের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াস আলী এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের সোহেল আহম্মদ অভিনন্দন এইচএসসির ফল বিপর্যয়ে বুড়িচং মিষ্টির বাজারে মন্দা, প্রত্যাশিত বিক্রি হয়নি স্বামীর অনুপ্রেরণায় ১৪ বছর পর এইচএসসি পাস করে জিপিএ-৫ পেলেন রীতি আইফা অ্যাওয়ার্ডসে ‘ধুরন্ধর’-এর দাপট: ১২ পুরস্কার জয় রণবীরদের সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত সাত কর্মীর মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি দেশে ফিরেছে
  • প্রচ্ছদ
  • আন্তর্জাতিক
  • রানওয়ে সংস্কারের কারণে এক মাস বন্ধ থাকছে ইতালির নেপলস বিমানবন্দর
  • রানওয়ে সংস্কারের কারণে এক মাস বন্ধ থাকছে ইতালির নেপলস বিমানবন্দর

    রানওয়ে সংস্কারকাজের জন্য পুরো নভেম্বর মাসজুড়ে ইতালির ব্যস্ততম নেপলস আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১ নভেম্বর রোববার থেকে শুরু হওয়া এই সাময়িক বন্ধের কারণে মাসজুড়ে এই বিমানবন্দরটি দিয়ে কোনো নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট চলাচল করবে না। ৩০ নভেম্বরের মধ্যে সংস্কারকাজ সম্পন্ন করে বিমানবন্দরটি পুনরায় চালু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই সময়ে নেপলসে আসা- যাওয়া করা যাত্রীদের বিকল্প বিমানবন্দর ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।

    ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের ৩১ অক্টোবরের এক প্রতিবেদনে জানানো হয়েছে, নেপলস ক্যাপোডিকিনো বিমানবন্দরের রানওয়ে সংস্কারে খরচ হচ্ছে প্রায় ৩ কোটি ইউরো। এই সংস্কারকাজটি মূলত বিমানবন্দরে অবকাঠামোগত উন্নয়নে হাতে নেওয়া ২৫ কোটি ইউরোর এক বড় প্রকল্পের অংশ। রানওয়ের নিরাপত্তাব্যবস্থা আধুনিকায়ন এবং ভবিষ্যতে আরও বেশি ফ্লাইট ও যাত্রী সেবার সক্ষমতা বৃদ্ধি করাই এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য। বিমানবন্দর পরিচালনা কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক বিমান চলাচলের নিরাপত্তা বজায় রেখেই সংস্কারকাজ পরিচালনা করা হচ্ছে। নভেম্বরে যাত্রীচাপ তুলনামূলক কম থাকায় এই সময়টি বেছে নেওয়া হয়েছে, যাতে যাত্রীদের ভ্রমণ পরিকল্পনা কম ক্ষতিগ্রস্ত হয়। এতে তুলনামূলকভাবে কম যাত্রীর ভ্রমণ পরিকল্পনা ক্ষতিগ্রস্ত হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

    রোম ও মিলানের পর ইতালির অন্যতম প্রধান বিমান যোগাযোগকেন্দ্র হলো নেপলস বিমানবন্দর, যা বছরে প্রায় ১ কোটি ৩০ লাখ যাত্রী ব্যবহার করে থাকেন। ২০ ৩৫ সালের মধ্যে বার্ষিক যাত্রী পরিচালন ক্ষমতা ১ কোটি ৭৩ লাখে উন্নীত করার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। এখান থেকে রায়ানএয়ার, ইজিজেট ও উইজ এয়ারের মতো জনপ্রিয় সংস্থাগুলো নিয়মিত ফ্লাইট পরিচালনা করায় লন্ডন, ম্যানচেস্টার ও এডিনবরাসহ বিভিন্ন রুটের যাত্রীদের ভ্রমণসূচিতে পরিবর্তন আসতে পারে। এজন্য যাত্রীদের নিজ নিজ উড়োজাহাজ সংস্থাসমূহের সাথে যোগাযোগ রেখে হালনাগাদ সময়সূচি নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ২০৩৫ সালের মধ্যে বছরে ১ কোটি ৭৩ লাখ যাত্রী পরিচালনার সক্ষমতা অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। রোম ও মিলানের পর দেশের ব্যস্ত বিমানবন্দরগুলোর মধ্যে এর অবস্থান উল্লেখযোগ্য। তাই যাত্রার আগে ফ্লাইটের সময়সূচি, বিমানবন্দর পরিবর্তন এবং গন্তব্যে পৌঁছানোর পরিবহনব্যবস্থা সম্পর্কে সংশ্লিষ্ট উড়োজাহাজ সংস্থার কাছ থেকে নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

    যাত্রীদের সাময়িক বিকল্প হিসেবে ব্যবহারের সুযোগ থাকছে সালেরনো পন্তেকানিয়ানো বিমানবন্দর। সালে রনো বিমানবন্দর পরিচালনাকারী সংস্থা জিইএসএসি জানিয়েছে, ১ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত এই বিমানবন্দর থেকে আমস্টারডাম, বার্সেলোনা, দুবাই, মাদ্রিদ ও প্যারিসসহ ১৫টি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলবে। সেখান থেকে ১২ ইউরো ভাড়ায় শাটল বাসে অথবা প্রায় ৫ ব্রিটিশ পাউন্ড ভাড়ায় ট্রেনে নেপলস সেন্ট্রাল স্টেশনে যাওয়া যাবে। পাশাপাশি যাত্রীদের সুবিধার্থে নেপলসের পিয়াজা গারিবালদি থেকে সালেরনো বিমানবন্দর পর্যন্ত বিশেষ বাস সার্ভিসও চালুর ব্যবস্থা করা হয়েছে। তবে সব ফ্লাইট সালেরনোতে স্থানান্তর না হওয়ায় ভ্রমণের আগেই চূড়ান্ত সময়সূচি ও যোগাযোগ মাধ্যম জেনে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

    আরও পড়ুন

    দিল্লিতে ইন্ডিয়া জোটের বিশাল বিক্ষোভ, নিরাপত্তায় ১০ হাজার পুলিশ
    হুথিদের হামলা রুখতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদির
    যুক্তরাষ্ট্রের ওরেগনে দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ৩
    তাইওয়ানের বিমানের জন্য আকাশসীমা বন্ধ করল পাকিস্তান
    ভুটানে হিমবাহ হ্রদ ভেঙে আকস্মিক বন্যা, ভারতে সতর্কতা জারি
    ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে ইথিওপিয়ান এয়ারলাইন্সের টিকিটে ১০ শতাংশ ছাড়
    ইরানের |: হরমুজে মার্কিন গুপ্তচর ড্রোন এমকিউএম-১৭০ আটকানোর
    মধ্যপ্রাচ্যের অস্থিরতায় সৌদিগামী ১৫৩ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী