
মোঃ হোসেন গাজী।।
চাঁদপুর সদর উপজেলার ১০ নং লক্ষীপুর মডেল ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও মেম্বার পদপ্রার্থী মোঃ মোস্তফা মিয়া রাড়ি (কালুর) সমর্থনে বিশাল মিছিল ও ব্যাপক গণসংযোগ করেছেন।
২৪ অক্টোবর শনিবার বিকালে ৫ নং ওয়ার্ড পাটওয়ারী হাট থেকে বিভিন্ন এলাকায় ভোটারদের সাথে নিয়ে গণসংযোগ করা হয়।
৫ নং ওয়ার্ডের ৪০ বছরের বিএনপির সভাপতি হিসেবে সততা ও আদর্শের সাথে কাজ করে যাচ্ছেন। ইতিপূর্বে তিনি ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি আওয়ামী লীগের আমলে নির্যাতনের শিকার হয়েছেন।
মেম্বার পদপ্রার্থী মোস্তফা মিয়া রাড়ী কালু ৫ নং ওয়ার্ড পাড়া-মহল্লা, হাট-বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় এবং শুভেচ্ছা বিনিময় করছেন তিনি। এ সময় তিনি স্থানীয়দের সুখ-দুঃখ, বিভিন্ন সমস্যা ও উন্নয়নসংক্রান্ত প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শুনছেন এবং নির্বাচিত হলে একটি সেবামুখী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ওয়ার্ড গঠনের প্রত্যয় ব্যক্ত করছেন।
গণসংযোগকালে মেম্বার পদপ্রার্থী কালু বলেন, ৫ নং ওয়ার্ডের উন্নয়ন, সুশাসন নিশ্চিত করা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য। আমি সবসময় মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই নির্বাচনে অংশ নিতে চাই।
এ সময় তার সঙ্গে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বিভিন্ন এলাকায় গণসংযোগকে কেন্দ্র করে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
