
সমির ভট্টাচার্য্য ঃ
মতলব দক্ষিন উপজেলায় ৩ নং খাদেরগাঁও ইউনিয়নের শান্তিপূর্ন ভাবে পূজা উদযাপন উপলক্ষে ইউনিয়নের ১০টি পূজা মন্দিরের সভাপতি ও সাধারন সম্পাদকদের সাথে মতবিনিময় সভা করেন ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন হাওলাদার ।
৩০ সেপ্টেম্বর বিকাল ৪টায় লামচরী স্বর্গীয় কাশি কিত্তনীয়া বাড়ীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । উক্ত সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন হাওলাদারের সভাপতিত্বে ও ২ নং ওয়ার্ড ইউপি সদস্য তাপস সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মজিদ প্রধানিয়া, মতলব উত্তর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ঝন্টু বিশ্বাষ, আওয়ামীলীগ নেতা আলী আক্কাস মিয়াজী, ইউনিয়ন যুবলীগ নেতা আক্তার হোসেন প্রধান, সরকার বাড়ি পূজা উদযাপন কমিটির সভাপতি অধীর মল্লিক, বালুচর হাওলাদার বাড়ী পূজা উদযাপন কমিটির সভাপতি অসিম হাওলাদার , লামচরী হালদার বাড়ী পূজা মন্দির কমিটির সভাপতি স্বজল হালদার, সাধারন সম্পাদক রত্নেস্বর হাওদার, সাবেক ইউপি সদস্য অজ্ঞন সরকার, শ্রীকৃষ্ণ মাস্টার বিজয় সরকার প্রমুখ ।
এ সময় উপস্থিত ছিলেন এলাকার গন্যমন্য ব্যাক্তি বর্গরা ।
এ সময় ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন হাওলাদার বলেন শারদীয় দুর্গাপূজা সকলে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করবেন। কেউ যদি শান্তি শৃঙ্খলা ভঙ্গ করার চেষ্টা করে তাদেরকে আইনের আওতায় এনে কঠিন থেকে কঠিনতম ব্যবস্থা গ্রহণ করা হবে ।
