শিরোনাম
ইলিনয় সিনেটে রিপাবলিকান আসন জিতে ইতিহাস গড়লেন নাবিলা সৈয়দ ফতুল্লায় মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ার শেল নিক্ষেপ প্রধানমন্ত্রীর বক্তব্য হাদিসের সঙ্গে তুলনা: ডিটিসিএর পদ হারালেন মসিউর ট্রাম্প |: কোনো অনুশোচনা নেই, সঠিক কাজটিই করেছিÑফল মেনে নিয়ে আবুধাবিতে কর্মস্থলে প্রাণ হারালেন চট্টগ্রামের প্রবাসী যুবক পুলক সিরিজ বাঁচাতে সিলেটে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জে বাংলাদেশ আজ টাবুর জন্মদিন: ডায়েরিতে কোন না-বলা গল্প লুকান তিনি? বাকশীমুল মধ্য পাড়ায় হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় হাজী জসিম উদ্দিন এমপি’র মায়ের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালিগঞ্জে নাজিমগঞ্জ বাজার পরিচালনা কমিটির নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী মুন্নার নির্বাচনী প্রচারণা কালিগঞ্জে বাস টার্মিনাল পূর্ণবহালের দাবিতে শ্রমিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • সেতু মেরামত করে প্রশংসায় ভাসছেন এসিল্যান্ড নিলয় রহমান
  • সেতু মেরামত করে প্রশংসায় ভাসছেন এসিল্যান্ড নিলয় রহমান

    ধনাগোদা বার্তা.

    চাঁদপুরের মতলবে সেতু মেরামত করে প্রশংসায়ভাসছেন এসিল্যান্ড নিলয় রহমান । মতলব পৌরসভার পূর্ব কলাদী ও দাসপাড়া এলাকার মধ্যবর্তী খালের ওপর স্থাপিত লোহার সেতুটি গত প্রায় তিন বছর ধরে ছিল সংস্কারহীন। পৌরসভাটির মেয়র আত্মগোপনে যাওয়ার পর পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়ে ৯ দিনের মধ্যেই ওই সেতুটি সংস্কার করেন পৌর প্রশাসকের দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) নিলয় রহমান ।

    এতে করে সেতুর আশপাশে ৬টি গ্রামের প্রায় ২০ হাজার লোকের যাতায়াতের কষ্ট লাঘব হয়েছে ।

    মতলব পৌরসভার কার্যালয় ও স্থানীয় সূত্র জানায়, পৌরসভাটির পূর্ব কলাদী ও দাসপাড়া এলাকার মাঝখান দিয়ে বয়ে যাওয়া খালের ওপর ১৫০ ফুট দীর্ঘ ও ৮ ফুট চওড়া চলাচলের ওই সেতুটি একসময় লোহার তৈরি ছিল। লোহার পাটাতন ভেঙে যাওয়ার পর পৌরসভার উদ্যোগে ২০২০ সালে সেখানে বাঁশ ও কাঠ দিয়ে সেতুটি সংস্কার করা হয়। এরপর ২০২২ সালের মাঝামাঝি সময়ে সেতুটি জীর্ণশীর্ণ ও চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। তখন থেকে প্রায় তিন বছর ধরে সেতুর সংস্কার করেনি পৌর কর্তৃপক্ষ।
    সূত্রটি আরও জানায়, শেখ হাসিনা সরকারের পতনের পর ওই পৌরসভার মেয়র আওলাদ হোসেন আত্মগোপনে চলে যান। গত ১৯ আগস্ট সেখানে পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব পান সহকারী কমিশনার (ভূমি) মো. নিলয় রহমান। পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার ৯ দিনের মধ্যে ২৫ হাজার টাকা ব্যয়ে ওই সেতুটি সংস্কার করেন তিনি।
    পৌরসভাটির পূর্ব কলাদী এলাকার বাসিন্দা ইকবাল হোসেন অভিযোগ করে বলেন, এ সেতুর ওপর দিয়ে পূর্ব কলাদী, মধ্য কলাদী, দক্ষিণ কলাদী, দক্ষিণ বাইশপুর, উত্তর বাইশপুর ও দাসপাড়া এলাকার বাসিন্দাকে যাতায়াত করতে হয়। এটি সংস্কারের জন্য মেয়রকে একাধিকবার লিখিত ও মৌখিকভাবে জানানো হলেও তা সংস্কার হয়নি। প্রায় তিন বছর ধরে এটি সংস্কারহীন। এতে সেতুটির আশপাশের প্রায় ২০ হাজার লোককে ভোগান্তি পোহাতে হয়। নড়বড়ে ও ভাঙাচোরা ওই সেতুর ওপর দিয়েই ঝুঁকি নিয়ে চলাচল করে লোকজন। এটি সংস্কার হওয়ায় আপাতত এলাকাবাসীর যাতায়াত ও চলাচলের কষ্ট লাঘব হবে। দায়িত্ব নিয়েই সেতুটি সংস্কার করায় এলাকাবাসীর প্রশংসায় ভাসছেন পৌর প্রশাসক ।
    এ ব্যাপারে পৌরসভাটির সর্বশেষ সাবেক মেয়র আওলাদ হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সংযোগ বন্ধ পাওয়া যায়। ওই পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকারী উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) মো. নিলয় রহমান বলেন, এলাকাবাসীর সমস্যার কথা চিন্তা করে আপাতত চলাচলের জন্য সেতুটি সংস্কার করেন।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)