
স্টাফ রিপোর্টারঃ
চাঁদপরের মতলব দক্ষিণ উপজেলার নলুয়া বাইপাস সড়ক সংলগ্নে অবস্থিত স্বনামধন্য শিশু শিক্ষা প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমীর সৌজন্যে এবং মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধানে ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করছেন মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নুসরাত জাহান মিথেন। এ সময় সাথে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রাজীব কিশোর বনিক । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমির প্রধান উপদেষ্টা প্রথম আলোর মতলব প্রতিনিধি ও মতলব সরকারি ডিগ্রী কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক মোহাম্মদ জাকির হোসেন। মেডিকেল ক্যাম্পে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক জাক তরুণ মেডিকেল অফিসার বৃন্দ চিকিৎসা সেবা প্রধান করেন। উক্ত অনুষ্ঠানে মতলব পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম মোহন, ৭নং ওয়ার্ড কাউন্সিলর পিন্টু সাহা,উপদেষ্টা পরিষদের সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন স্ট্যান্ডার্ড টেলেন্ট একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক আশরাফুল জাহান শাওলিন।
