
মোঃ হোসেন গাজী।। চাঁদপুরের হাইমচর উপজেলায় ঐতিহ্যবাহী অরাজনৈতিক সামাজিক সংগঠন একটি ক্রীড়া স্পোর্টিং ক্লাবের শুভ উদ্বোধন ও গুনীজন সংবর্ধনার মাধ্যমে ক্লাবটির যাত্রা শুরু করে, “আপনার সন্তান যদি থাকে খেলাধুলার সাথে যুক্ত ধরে নিন সে মাদক মুক্ত” এই স্লোগানকে সামনে রেখে ক্লাবটির শুভ উদ্বোধন হয়, উক্ত উদ্বোধন অনুষ্ঠানে ক্লাবটির প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ মহিউদ্দিন মিয়াজী রাসেল শুভেচ্ছা বক্তব্য রাখতে গিয়ে সমাজের ভালো মন্দ দুটি দিকই তুলে ধরেন, তিনি বলেন সমাজকে মাদক মুক্ত করতে যুব সমাজের ভুমিকা অপরিসীম এবং মাদকের পাশাপাশি ইপটিজিং মোবাইল গেমিং এর মত খারাপ কাজ থেকে যুবকদের বিরত রাখতে হাইমচর উপজেলার কয়েকটি ইউনিয়নের স্থানীয় ক্লাব পতিনিধিদের হাতে এবং বিভিন্ন শিশু, কিশোর, যুবকদের হাতে ক্রীড়া সামগ্রী বিতরন করেন, যুব সমাজকে কিভাবে সঠিক পথে পরিচালনা করা যায় তার জন্য তার সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে,
উক্ত উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট শিল্পপতি ও বিজিএমইএ গাজীপুর জুনের কাইসিস চেয়ারম্যান ও এই সংগঠনটির উপদেষ্টা মোঃ আক্তার হোসেন পলাশ মিয়াজী তার বক্তব্যে বলেন সমাজের ভালো কাজের সাথে তিনি সব সময় একমত এবং কিভাবে হাইমচরে কর্মসংস্থান সৃষ্টি করা যায় সেই দিক নিয়ে তিনি কাজ করবেন এবং উক্ত স্পোর্টিং ক্লাবটির উন্নতি কামনা করেন।
উক্ত উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি ৩নং আলগী দূর্গাপুর দঃ ইউনিয়নের ৩ বারের সফল চেয়ারম্যান সরদার আঃ জলিল মাস্টার তিনি বলেন কালের বিবর্তনে গুনীজন সংবর্ধনা বা গুনীমান্য ব্যাক্তিদের শ্রদ্ধা ভক্তি এই সব সমাজ থেকে উঠে যাচ্ছে কিন্তু চরভাঙ্গা যুব ক্রীড়া স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক মহিউদ্দিন মিয়াজি রাসেল সমাজের গুনী ব্যক্তিদের সংবর্ধনা দেওয়ার মাধ্যমে আজ যে উদ্যোগটা নিয়েছে এই জন্য আমি ব্যক্তিগত ভাবে তাকে ধন্যবাদ জানাই আমি এই সংগঠনের ভবিষ্যৎ কামনা করছি এবং যে কোনো সহযোগিতা আমার পক্ষ থেকে থাকবে।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ আব্দুর রহমান হামিদি, চট্টগ্রাম বারের সেক্রেটারি মো: জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা মুফতি গাজী হানিফ, সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ মাষ্টার পাটোয়ারী, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা মো: জুলফিকার আলী মুরাদ, আধ্যাপক আমানত উল্যাহ, প্রফেসর মোঃ আক্তার মিয়া, মাষ্টার আব্দুর রহিম মিয়াজী, মাষ্টার দেলোয়ার, মাষ্টার মওদুদ আহমেদ, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী মো: মাসুম বিল্লাহ, উক্ত স্পোর্টিং ক্লাবের সভাপতি মো: কামরুল হাসান সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃ বিন্দ সুশীল সমাজ, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, সাংবাদিকও অত্র এলাকার মুরুব্বি ও যুবক ক্রীড়া প্রেমীগন।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মাওলানা মোঃ শরীফ মাছুম বিল্লাহ।
উক্ত অনুষ্ঠানটি দোয়া ও মিলাদের মাধ্যমে শুরু করে এবং উপজেলার বিভিন্ন স্তরের গুনীজনের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এবং উপজেলায় ক্রীড়া সামগ্রী বিতরনের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করা হয়।
