শিরোনাম
মাহিন খান: কারও সঙ্গে যুদ্ধ নয়, নিজেদের ঐতিহ্য নিয়েই এগোতে হবে না ফেরার দেশে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের লায়ন কুতুব উদ্দিন ইলিনয় সিনেটে রিপাবলিকান আসন জিতে ইতিহাস গড়লেন নাবিলা সৈয়দ ফতুল্লায় মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ার শেল নিক্ষেপ প্রধানমন্ত্রীর বক্তব্য হাদিসের সঙ্গে তুলনা: ডিটিসিএর পদ হারালেন মসিউর ট্রাম্প |: কোনো অনুশোচনা নেই, সঠিক কাজটিই করেছিÑফল মেনে নিয়ে আবুধাবিতে কর্মস্থলে প্রাণ হারালেন চট্টগ্রামের প্রবাসী যুবক পুলক সিরিজ বাঁচাতে সিলেটে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জে বাংলাদেশ আজ টাবুর জন্মদিন: ডায়েরিতে কোন না-বলা গল্প লুকান তিনি? বাকশীমুল মধ্য পাড়ায় হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় হাজী জসিম উদ্দিন এমপি’র মায়ের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • হাইমচরে স্মার্ট কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন
  • হাইমচরে স্মার্ট কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন

    ধনাগোদা বার্তা.

    মোঃ হোসেন গাজী।।

    বাংলাদেশ নির্বাচন কমিশন হাইমচর উপজেলায় ২০০৮ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত নিবন্ধিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কর্মসূচীর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তৃষা।

    উদ্বোধন কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তৃষা বলেন, আমি আজ স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করছি। ২০০৮ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত নিবন্ধিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র আপনারা পাবেন। এবং উপজেলায় ৭৫ হাজার ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হবে। অনেকের পরিশ্রমের মাধ্যমে আপনারা এই স্মার্ট কার্ডটি পাচ্ছেন। আপনাদের জীবনের সব ধরনের কাজে এই স্মার্ট কার্ড টি লাগবে। আপনারা যে এই দেশের একজন নাগরিক তার পরিচয় হচ্ছে এই স্মার্ট কার্ড টি। পর্যক্রমে আমরা প্রতিটি ওয়ার্ডেই এই স্মার্ট কার্ড বিতরণ করবো। আপনারা সকলেই আমাদেরকে সহযোগিতা করবেন যেন সঠিক এবং সুন্দরভাবে এই স্মার্ট কার্ড টি বিতরণ করা যেতে পারে।

    বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ নাজমুল হাসান। তিনি বলেন, হাইমচর উপজেলার ৩নং দক্ষিণ আলগী ইউনিয়নে ০৯ সেপ্টেম্বর ২০২৪ সাল হইতে ৩০ সেপ্টেম্বর ২০২৪ সাল পর্যন্ত বিতরণ কার্যক্রম চলবে। আজ দক্ষিণ আলগী ইউনিয়নের ১নং এবং ২নং ওয়ার্ডের ৩৬৯৬ জন ভোটারের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হবে। এরই ধারাবাহিকতায় পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরণ করা হবে।

    বক্তব্য রাখেন দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার আবদুল জলিল মাস্টার।

    অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশন ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার, হাইমচর প্রেসক্লাব সদস্য সচিব সাহেদ হোসেন দিপু পাটোয়ারী, উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম মাঝি, ইউপি সদস্য বাবুল হোসেনসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা/কর্মচারী/ইউপি সদস্য/হেডম্যান/কারবারি ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,