শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • মতলব
  • হাজীগঞ্জের মুকুন্দসায় পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু
  • হাজীগঞ্জের মুকুন্দসায় পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু

    ধনাগোদা বার্তা.

    সমির ভট্টাচার্য্যঃ

    হাজিগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের মুকুন্দসার গ্রামে পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ এপ্রিল) সকালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

    হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা যায়, মুকুন্দসার গ্রামের পাটোয়ারী বাড়ি সাইফুল ইসলামের দুই ছেলে সাইমুন (৭) ও তামিম (৫) ঘটনার দিন সকালে মোক্তব থেকে আরবি পরে বাড়িতে আসে। বাড়িতে আসার পর তাদের মা লামিয়ার কাছে ভাত খেতে চায়। ভাত খাবার পর তারা দুজনেই গোসল করার কথা বললে তাদের মা দুই ঘন্টা পর গোসল করার জন্য বলে। এরপরই লামিয়া বেগম পাশের বাড়িতে কাঁথা সেলাই করার জন্য চলে যান। কিছুক্ষণ পর তার দুই ছেলের কথা মনে হলে তিনি বাড়িতে এসে তাদের ডাকাডাকি করে না পেয়ে পুকুরঘাটে জান। পুকুরে নেমে দুই ছেলেকে খুঁজতে গিয়ে ডুবন্ত অবস্থায় তাদের পাওয়ার পর ডাক চিৎকার দিলে আশপাশের মানুষ ঘটনাস্থলে ছুটে আসে। পরে তাদেরকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

    স্থানীয় সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম জীবিকার তাগিদে ঢাকায় অবস্থান করছিলেন দুই ছেলের মৃত্যুর খবর পেয়ে তিনি নিজ গ্রামের বাড়িতে ছুটে আসেন এদিকে দুই ছেলের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

    আরও পড়ুন

    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।