
সমির ভট্টাচার্য্যঃ
২০০৪ সালের ২১শে আগস্ট আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে জনসভায় গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ।
রবিবার (২১ আগষ্ট) বিকালে নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ মতলব পেন্নাই সড়কে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। পরে বিক্ষোভ সমাবেশে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি লেয়াকত হোসেন প্রধান। সমাবেশে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চাঁনমিয়া তালুকদার, সহ সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম মামুন মৃধা, আলমগীর সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ পাটোয়ারী প্রমুখ।
এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের কোষদক্ষ আলমগীর পাটোয়ারী, উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক ওমর ফারুক কুকিল, সেচ্ছাসেবক লীগের আহবায়ক কিশোর কুমার পাল লিটন, শ্রমিকলীগের আহবায়ক মালেক মিয়া, যুবলীগ নেতা গোলাম রাব্বানী দেওয়ানজী, গোবিন্দ ঘোষ, সুমন পাটোয়ারী, নান্টু দাস, ছাত্রলীগ নেতা আবু সুফিয়ান, শাওন প্রধান, ইমন দেওয়ানসহ ইউনিয়ন ও সকল ওয়ার্ডের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।
