শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • মতলব
  • মতলবের বহরীতে হামলাকারীদের গ্রেফতারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন
  • মতলবের বহরীতে হামলাকারীদের গ্রেফতারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

    ধনাগোদা বার্তা.

    স্টাফ রিপোর্টারঃ

    মতলব দক্ষিনে এক অসহায় অটো চালকের পরিবাবের উপর সন্ত্রাসী হামলা ও হুমকীর ঘটনায় অপর দুই আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসীরা। গত ৩ এপ্রিল মঙ্গলবার এ মানববন্ধন অনুষ্ঠিত হয় উপজেলার ৫ নং উপাদী উত্তর ইউনিয়নের উত্তর বহরী গ্রামের শহিদের দোকান এলাকায়।

    জানাযায় দির্ঘদিন যাবত জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল উত্তর বহরী গ্রামের জাবেদ আলী গাজী বাড়ীর মরহুম রুহুল আমিন মাষ্টার ছেলে নুরে আলম ও একই বাড়ীর সিরাজ গং এর সাথে। এরই ধারাবাহকিতায় গত ২৬ এপ্রিল দুপুরে নুরে আলমের পত্রিক সম্পর্তিতে সিরাজ গংরা জোরপুর্বক ঘর তোলতে গেলে বাধা দেয় নুর আলমের মা ও বোনেরা। এ সময় সিরাজ গাজীর ছেলে ইউছুব গাজী তার ভাই মোস্তফা গাজী ও মুক্তার গাজীসহ আরো ৫-৭ জন দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায় তাদের উপর এ সময় হাওয়া বেগম, রিনা বেগম, রোকেয়া বেগম, মনোয়ারা বেগম ও হুসনেয়ারা বেগমকে মারধর করতে থাকে । তাদের ডাক চিৎকারে এলাকার শাজাহান এগিয়ে আসলে তকেও মারধর করা তারা। পরে আশেপাশের লোকজন এসে আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরন করা হয়।

    তাদের মধ্যে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়। মারধরে খবর পেয়ে অটো চালক নুরে আলম এসে কেন মারধর করা হয়েছে জানতে চাইলে তাকেও মারধর করা হয়। এ ঘটনায় নুরে আলম বাদী হয়ে চাঁদপুর আদালতে মামলা দায়ের করেন। এ ঘটনায় ২ নং আসামী মোস্তফা গাজীকে আটক করে আদালতে প্রেরন করা হয় । অন্য দুই আসামী পলাতক রয়েছেন। যারা বাদীর পক্ষে কথা বলে তাদেরকে হুমকর ধামকী দিচ্ছে আসামী ও তার স্বজনরা।

    এ বিষয়ে এলাকার একাধিক ব্যক্তিরা জানান মরহুম রুহুল আমিন মাষ্টারের ছেলে নুরে আলম একজন নিরিহ মানুষ তাদের মধ্যে জায়গা নিয়ে ঝামেলা দির্ঘদিনের বেশ কয়েক বার সালিসি হয়েছে কিন্তুু সিরাজ গংদের কারনে সমাধান হয়নি৷। তারা তাদের পেশী শক্তি দিয়ে জোর করে জায়গা দখল নিতে চায়।

    এ বিষয়ে এলাকার বোরহান বকাউল বলেন আমি আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছি এবং সাক্ষী দিয়েছি এ কারনে সিরাজ গংরা আমাকে প্রান নাশের হুমকী দিয়ে আসছে।

    মামলার বাদী নুরে আলম বলেন ওরা আমাদের জায়গায় জোর করে ঘর তোলতে গেলে আমার মা ও বোনেরা বাধা দিলে তাদের উপর হামলা চালিয়ে রক্তাক্ত যখম করেছে।

    মামলার বিবাদী ইউছুব গাজী বলেন যে জায়গায় আমরা ঘর নির্মান করছি সেটা আমাদের জায়গা নুরে আলমদের অন্য দিকে জায়গা দেওয়া হয়েছে। আর ওদের বোনদেরকে মারধর করাটা আমাদের ভূল হয়েছে।

    আরও পড়ুন

    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।