
- সমির ভট্টাচার্যঃ
মতলব দক্ষিণে দুই সন্তানের জনক আত্মহত্যা ঘটনাটি ঘটেছে নায়েরগাও উত্তর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের তুষপুর গ্রামের প্রধানীয়া বাড়ীতে।
পারিবারিক ও এলাকবাসী সুত্রে জানাযায় গত ২৫ জুন শনিবার মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের গ্রামের প্রধানীয়া বাড়ীর মৃত্যু ইদ্রিস আলী প্রধানের ছেলে আলম প্রধান (৩৮) কেরির ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে বলে জানাযায়। ঘটনার দিন সকালে আলম কেরির ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পরলে বাড়ীর লোকজন তাকে উদ্ধার করে গৌরীপুর ( রায়পুর) হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু বরন করে করেন। মৃত্যু কালে তিনি স্ত্রী এক ছেলে এক মেয়ে রেখে গেছেন। কি কারনে সে আত্মহত্যা করেছে তা যানা যায়নি। বাড়ীর লোকজন জানান সকালে তাকে সুস্থভাবে চলাফেরা করতে দেখেছি তবে বেশ কিছু দিন আগে তার এক ছেলে পানিতে পরে মারা যায়। সেই থেকে সে অন্যমনস্ক থাকতো আলম পেশায় একজন দিন মুজুর ছিল। খবর পেয়ে মতলব দক্ষিন থানা পুলিশ তুষপির আলমের বাড়ী থেকে তার মৃতদেহ পোস্টমডেন্টের জন্য থানায় নিয়ে আসেন।
এ বিষয়ে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি লাশ উদ্ধার করে হয়েছে। ময়নাতদন্তের জন্য চাঁদপুরে পেরন করা হবে।
