
সমির ভট্টাচার্য্য :
মতলব দক্ষিণে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে হয়েছে। মঙ্লবার ২৭ ফেব্রুয়ারী বেলা ১২ টা মতলব দক্ষিণ উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহম্মেদ । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা চৈতন্য পাল, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম, অফিসার ইনচার্জ রিপন বালা , জেলা কৃষক লীগের সভাপতি জয়নাল আবেদীন প্রধান, সিনিয়র মৎস কর্মকর্তা বিজয় কুমার দাস, মতলব প্রেসক্লাবের সভাপতি রোকনুজ্জামান রোকন প্রমুখ।
এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার, উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল্লাহ প্রধান, ফরিদগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ রুহুল আমিন, মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল দেওয়ান প্রমুখ । এ সময় উপজেলা পরিষদ, পৌরসাভার সকল কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় গনামান্য ব্যাক্তি বর্গরা উপস্থিত ছিলেন । সভায় বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয় ।
ক্যাপশন ঃ মতলব দক্ষিণ আইন শৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা ।
