
মোঃ নাজমুল প্রধান
প্রধান শিক্ষকের অবহেলা ও গাফিলতিতে মতলব উত্তরে পাঁচআনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী বর্ষা রানী হিন্দু ধর্মের হয়ে পরীক্ষা দিলেন ইসলাম ধর্মের। এনিয়ে এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে। জানা যায়, বর্ষা রানী কলাকান্দা গ্রামের লিটন চন্দ্রের মেয়ে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) ইসলাম ধর্ম,হিন্দু ধর্ম,বৌদ্ধ ধর্ম,খ্রিস্টান ধর্মের পরীক্ষা ছিলো। পাঁচআনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:কামরুজ্জামানের অবহেলা ও গাফিলতিতে এসএসসি পরীক্ষার্থী হিন্দু ধর্মের বর্ষার ১০ বছরের স্বপ্ন ভেঙ্গে গেছে। নিয়ম অনুযায়ী এসএসসি পরীক্ষার ১০ দিন আগে এডমিট কার্ড দেওয়ার কথা থাকলেও পাঁচআনী উচ্চ বিদ্যালয়ে এডমিট কার্ডদিয়েছে পরীক্ষার ১ দিন আগে। এ স্কুলে(২০২৪) সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান হয়নি, প্রধান শিক্ষক কামরুজ্জামানের গাফিলতিতে। এসএসসি পরীক্ষাথী বর্ষা রানীর বাবা লিটন চন্দ্র বলেন,আমি হিন্দু ধর্মের অনেক স্বপ্ন নিয়ে মেয়েকে পরীক্ষা দেওয়াইছি, স্কুলের স্যারের অবহেলায় আমার মেয়ের স্বপ্ন শেষ হয়ে গেলো।আমার ইচ্ছা ছিল মেয়ে লেখাপড়া করে অনেক বড় হব, আমার মেয়ের স্বপ্ন ছিলো লেখাপড়া শেষ করে ডাক্তার হবে ও মানুষের সেবা করবে, তিনি আরও বলেন, আমি আমার মেয়ে বর্ষার কাছ থেকে ধর্ম পরীক্ষার কথা শুনে কামরুজ্জামান স্যার কে জিজ্ঞেস করেছিলাম। স্যার আমাকে বলেছিল কোন সমস্যা হবে না পরীক্ষা কেন্দ্রে আপনার মেয়েকে হল রুমের কর্তব্যরত শিক্ষকরা সহযোগিতা করেছে। কুমিল্লা বোর্ডে আমাদের লোক আছে আমি বলে দিয়েছি।আপনার মেয়ে বর্ষা খুব ভালো পরীক্ষা দিয়েছে। আমরা হিন্দু ধর্মের আমার মেয়ে ইসলাম ধর্মের পরীক্ষা দিলো
এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক কামরুজ্জামান স্যার ব্যবস্থা আছে বলে চলে যান।,,,,,,,,,,,,,,,
