শিরোনাম
ভিটিএস ছাড়া বিমানবন্দরে সব যান চলাচলে নিষেধাজ্ঞা নিখোঁজ হওয়ার দুই দিন পর মিলল তাহসিফ সৌরির সন্ধান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন হুইপ জি কে গউছ মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে: আশরাফুর রহমান বাবু যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত জাপান সফরে ৪ সমঝোতা স্মারকসহ ৮ চুক্তি সই করলেন প্রধানমন্ত্রী উখিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের আগুন ৪০ ঘণ্টাতেও অণির্বাপিত, বন্ধ বিদ্যুৎ ফেসিস্টদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • কালিগঞ্জে গৃহবধূর বাড়িতে অগ্নিসংযোগ ও নগদ টাকা লুট: সাতজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • কালিগঞ্জে গৃহবধূর বাড়িতে অগ্নিসংযোগ ও নগদ টাকা লুট: সাতজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

    ধনাগোদা বার্তা.

     

    কালিগঞ্জ সাতক্ষীরা।

    সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে এক গৃহবধূর বসতবাড়িতে অগ্নিসংযোগ ও নগদ অর্থ লুটের অভিযোগে সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫-১৮ জনকে আসামি করে থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী সাবিনা ইয়াসমিন (২৯), স্বামী-মাসুম বিল্লাহ। অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক ও রাজনৈতিক বিরোধ চলমান থাকায় বিবাদীরা পূর্ব শত্রুতার জেরে এমন ঘটনা ঘটায়। (৩১ মে) দিবাগত রাত ৩টার দিকে সাবিনা ইয়াসমিন প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে দেখতে পান তার বসতবাড়িতে আগুন জ্বলছে। তিনি দ্রুত ছুটে গেলে আগুনের আলোয় বিবাদীদের উপস্থিতি লক্ষ্য করেন। চিৎকার দিলে তারা পালিয়ে যায়। পরে প্রতিবেশীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।ঘরে ফিরে তিনি দেখতে পান, টিনের বাক্সে রাখা ব্যাগ থেকে ১,৭০,০০০ টাকা চুরি হয়ে গেছে। অভিযুক্তরা হলেন মোঃ সিরাজ (৩৮), পিতা: মৃত মাজেদ,শাহিন (৩৯), পিতা: হাকিম,মিজানুর রহমান (৩৭), পিতা: কালাম গাজী,ফজর গাজী (৩৭), পিতা: দবীল কাজী,জুলু (৩৮), পিতা: ফজর গাজী, মোস্তাব গাজী (৪০), পিতা: রমজান গাজী, কামাল গাজী (৬৫),পিতা: মৃত দবির গাজী এছাড়া অজ্ঞাত ১৫-১৮ জনকেও অভিযুক্ত করা হয়েছে।

    ঘটনার সাক্ষী হিসেবে স্থানীয় বাসিন্দা হানিফ গাজী ও রোজিনা খাতুনসহ একাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন বলে জানা গেছে।সাবিনা ইয়াসমিন বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।স্থানীয়দের মাঝে এ ঘটনায় চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,