শিরোনাম
ভিটিএস ছাড়া বিমানবন্দরে সব যান চলাচলে নিষেধাজ্ঞা নিখোঁজ হওয়ার দুই দিন পর মিলল তাহসিফ সৌরির সন্ধান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন হুইপ জি কে গউছ মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে: আশরাফুর রহমান বাবু যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত জাপান সফরে ৪ সমঝোতা স্মারকসহ ৮ চুক্তি সই করলেন প্রধানমন্ত্রী উখিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের আগুন ৪০ ঘণ্টাতেও অণির্বাপিত, বন্ধ বিদ্যুৎ ফেসিস্টদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • কালিগঞ্জের কৃষ্ণনগর ঝুরঝরিয়া খাল দখলমুক্ত ও উন্মুক্ত করার দাবিতে কৃষ্ণনগরবাসীর জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা
  • কালিগঞ্জের কৃষ্ণনগর ঝুরঝরিয়া খাল দখলমুক্ত ও উন্মুক্ত করার দাবিতে কৃষ্ণনগরবাসীর জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা

    ধনাগোদা বার্তা.

     

    শিমুল হোসেন, ব্যুরো চীফ, কালিগঞ্জ (সাতক্ষীরা)

    সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ১ নং কৃষ্ণনগর ইউনিয়নের ঐতিহ্যবাহী ঝুরঝরিয়া খাল দখলমুক্ত ও উন্মুক্ত করার দাবিতে শত শত গ্রামবাসী জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন। আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতার আশঙ্কায় খালটির নেটপাটা অপসারণ ও খাল শ্রেণিভুক্ত জমির ব্যক্তিমালিকানা বাতিলের দাবিতে গণস্বাক্ষরের মাধ্যমে রোববার (১ জুন) সাতক্ষীরা জেলা প্রশাসকের বরাবর আবেদন জমা দেন তারা।

    অভিযোগ ও সরেজমিন সূত্রে জানা যায়, কৃষ্ণনগরের সোতা ও রহমতপুর মৌজার উপর দিয়ে প্রবাহিত এই গুরুত্বপূর্ণ খালটি পূর্ব পরিকল্পিতভাবে দখলে নিচ্ছেন স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। মানপুর গ্রামের শেখ মোহাম্মদ আলীর ছেলে শেখ বদরুল আলম মিঠি,শেখ ছবিলার রহমান, সৈয়েদ আলী সরদারের ছেলে জুলফিকার রহমান সরদারসহ আরও ৯-১০ জন ব্যক্তি খালের জমি নিজেদের নামে রেকর্ড করিয়ে জবরদখল করেছেন বলে অভিযোগ উঠেছে।এর ফলে সোতা, বেনাদোনা, মানপুর, রহমতপুরসহ আশপাশের গ্রামে পানি নিষ্কাশন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শত শত হেক্টর কৃষিজমি পানিতে তলিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে, যা বিরাট ফসলহানির পাশাপাশি বসতবাড়ির ক্ষয়ক্ষতি ডেকে আনতে পারে।

    এ বিষয়ে কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য ও জামায়াতের উপজেলা যুব বিভাগের সেক্রেটারি জামাল ফারুক ও কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের আহবায়ক আমিনুর রহমান বলেন, “জনস্বার্থে ঝুরঝরিয়া খালটি দখলমুক্ত করে পূর্বাবস্থায় ফিরিয়ে আনা এখন সময়ের দাবি। একটি শ্রেণি নিজেদের স্বার্থে খালটি বন্ধ করে জনগণের পানির প্রবাহে বাধা সৃষ্টি করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং দ্রুত প্রশাসনিক ব্যবস্থা চাই।”

    আবেদনের অনুলিপি কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা মৎস্য কর্মকর্তা এবং উপজেলা কৃষি কর্মকর্তার কাছেও প্রদান করা হয়েছে। এলাকাবাসী আশাবাদী, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে এই সমস্যার স্থায়ী সমাধান হবে।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,