
সমির ভট্রচার্য্য ঃ
মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের ঘরে ভাঙ্গা এলাকায় সরকারি খাল দখলের অভিযোগে মনিরুজ্জামান মনু সারেং নামে এক আওয়ামী লীগ নেতাকে সাত দিনের জেল ও ৫শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদলত ।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি জাবেদ চৌধুরী ।
গত ১৮ জুন বুধবার ঘরে ভাঙ্গা এলাকায় খাল ভরাটের স্হান পরিদর্শন করেন । এ সময় সরকারী খাল ভরাটকারী মনিরুজ্জান মনু সারেংকে ৭ দিনের জেল ও ৫ শত টাকা জরিমানা করা হয়েছে ।
উল্লেখ্য উপজেলা খাদেরগাঁও ইউনিয়নের ঘড়ে ভাঙ্গা এলাকায় সরকারি খাল ভরাট করায় ফসলী জমিগুলো হুমকির মুখে পড়বে আশঙ্কায় গ্রামবাসীর পক্ষে মোঃ হালিম তালুকদার বাদী হয়ে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটি পাওয়ার সাথে সাথে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছিলেন ।
সহকারী কমিশনার (ভুমি) জাবেদ হোসেন চৌধুরী বলেন সরকারি খাল ভরাট করার অপরাধে মনিরুজ্জানকে ৭ দিনের জেল ও ৫শ টাকা জরিমানা করা হয়েছে ।
