
মতলব দক্ষিণে যৌথ বাহিনীর মাদক বিরোধী অভিযানে ২ বোতল ফেন্সিডিল ও ৪৫ গ্রাম গাজাসহ ৩ জন গ্রেফতার করা হয়েছে ।
যৌথ বাহিনীর যৌথ অভিযানে মতলব দক্ষিন উপজেলার নায়েরগাঁও ব্রজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে নায়েরগাঁও বাজারে বসবাসকারী মৃত কার্তিক সাহার ছেলে নারায়ন সাহা(৬৫) নায়েরগাঁও উত্তর ইউনিয়নের বকচর গ্রামের মৃত মোজ্জাফর হোসেনের ছেলে বাবুল তালুকদার (৫২) ষোলদানা গ্রামের মৃত ছাদেল প্রধানের ছেলে শাহদাত হোসেনকে ৪৫ গ্রাম গাজা ও দুই বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন মামলায় চাঁদপুর আদালতে প্রেরন করেন ।
অভিযান পরিচালনা করেন সেনা বাহিনীর একটি দল ও মতলব দক্ষিন থানা এস আই একরামুল ও সঙ্গীয় ফোর্স । মতলব দক্ষিন থানার অফিসার ইনচার্জ সালেহ আাহাম্মদ বলেন আমাদের মাদক বিরোধী অভিযান চলছে আগামীতে আরো জোরদার করা হবে । আসামী দুই জনকে আদালতে প্রেরন করা হয়েছে ।
