শিরোনাম
যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত জাপান সফরে ৪ সমঝোতা স্মারকসহ ৮ চুক্তি সই করলেন প্রধানমন্ত্রী উখিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের আগুন ৪০ ঘণ্টাতেও অণির্বাপিত, বন্ধ বিদ্যুৎ ফেসিস্টদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু: এনকাউন্টার মডেল নিয়ে বিতর্ক তুঙ্গে যান্ত্রিক ত্রুটিতে আশকোনায় চালু হলো বিমানের টিকিট বিক্রয় কাউন্টার ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মতলবে গৃহবধূ রুপালীকে কুপিয়ে হত্যা – সেফটিক টাংকি থেকে লাশ উদ্ধার
  • মতলবে গৃহবধূ রুপালীকে কুপিয়ে হত্যা – সেফটিক টাংকি থেকে লাশ উদ্ধার

    ধনাগোদা বার্তা.

     

    সমির ভট্রচার্য্য :

    চাঁদপুরে মতলব দক্ষিণ উপজেলার উপাদি দক্ষিণ ইউনিয়নের শান্তিরবাজার এলাকায় একটি বাড়ির সেপটিক ট্যাংকি থেকে শুক্রবার রাতে ফাতেমা বেগম রুপালি ( ৩৯ ) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ ।

    পুলিশ ও এলাকাবাসী জানান, নিহত রুপালি ওই ইউনিয়নের ঘোড়াধারী গ্রামের বাসিন্দা। তার ৪র্থ স্বামী জামাল গাজী ( ৪৭) এর বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার ঘেরামর্ধন গ্রামে । রুপালী ৫ সন্তানের জননী । তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার ৪র্থ স্বামী এ ঘটনার পর স্বামী পলাতক রয়েছে।

    জানা যায়, বছর খানেক পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে ( ফেইসবুক) তাদের পরিচয় ও পরবর্তীতে বিবাহ হয়। বিয়ের পর থেকেই তাদের মাঝে কলহ চলে আসছিল । এরই ধারাবাহিকতায় গত ১০ জুলাই বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি, ঝগড়া বিবাদ ও পরে হাতাহতির ঘটনা ঘটে। ছেলে সোহান (১৫) এ সময় মা বাবাকে ধমক দেন। পরে সে ঘুমিয়ে পড়ে। শুক্রবার সকালে ঘুম থেকে উঠে তার মাকে দেখতে না পেয়ে চারদিকে খোঁজাখুজি করে। এভাবে শুক্রবার সারাদিন চলে যায়। পরে শুক্রবার রাতে তার নানী মরিয়ম বেগম (৬৫) টয়লেটের সেফটি ট্যাংকির ঢাকনা খোলা দেখতে পায়। সেখানেই সে তার মেয়ের রক্তাক্ত দেহ দেখে ডাকচিৎকার দেয়। আশপাশের লোকজন নিহতের লাশ দেখে পুলিশে খবর দেয়।

    পুলিশ ঘটনাস্থল থেকে রাতেই নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় ।

    এদিকে ওই দিন রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) মোঃ লুৎফর রহমান, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খায়রুল কবির, মতলব দক্ষিন থানার ওসি সালেহ আাহাম্মদ ।

    মতলব দক্ষিণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ জানান, স্থানীয়রা সেপটিক ট্যাংকিতে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তারা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে । খুনি জামাল গাজী পলাতক রয়েছে ।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)