শিরোনাম
যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত জাপান সফরে ৪ সমঝোতা স্মারকসহ ৮ চুক্তি সই করলেন প্রধানমন্ত্রী উখিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের আগুন ৪০ ঘণ্টাতেও অণির্বাপিত, বন্ধ বিদ্যুৎ ফেসিস্টদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু: এনকাউন্টার মডেল নিয়ে বিতর্ক তুঙ্গে যান্ত্রিক ত্রুটিতে আশকোনায় চালু হলো বিমানের টিকিট বিক্রয় কাউন্টার ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মতলবে ফেক আইডি দিয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার
  • মতলবে ফেক আইডি দিয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার

    ধনাগোদা বার্তা.

     

    মতলব প্রতিনিধি:

    মতলব দক্ষিণে আবারো ফেক আইডি দিয়ে এক বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ পাওয়া গেছে। ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক, বৃহত্তর মতলব উপজেলা যুবদলের সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির দুই বারের সাবেক সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক জাকির হোসেন হিরুকে নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য উপস্থাপনের মাধ্যমে গত কয়েক দিন ধরে বিভিন্ন ফেক আইডিতে পোস্ট করা হচ্ছে।

    সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে ফেক আইডি ‘মতলবের কিং ও মতলবের আয়নাঘর’ নামের দুইটিসহ একাধিক আইডি থেকে বিএনপি নেতা জাকির হোসেন হিরুর বিরুদ্ধে ‘মতলব পৌরসভায় কর্মরত স্টাফদের গায়ে হাত তোলার অভিযোগ এনে পোস্ট করা হয়। সেই সাথে বিগত দিনে মতলবে কোনো আন্দোলনে ছিলেন না, কিন্তু বর্তমানে বিএনপির সাইন বোর্ড ব্যবহার করছেন’ বলে দাবী করা হয় ওই পোস্টে। এমন অভিযোগের বিষয়টিকে মিথ্যা ও গুজব বলে অভিহিত করেন বিএনপি নেতা জাকির হোসেন হিরু।

    তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর রাজনীতিতে হাতে খড়ি হয়েছে স্কুল জীবন থেকে। এরপর ঢাকা কলেজ, বৃহত্তর মতলব উপজেলা, মতলব দক্ষিণ উপজেলা এবং জেলা বিএনপির প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেছি। বর্তমানে রাজনীতিতে দলীয় অভ্যন্তরীন গ্রুপিং এর কারণে আমার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনকে প্রশ্নবিদ্ধ করতে একটি মহলের প্ররোচনায় ওই সকল ফেক আইডি থেকে মিথ্যা তথ্য পোস্ট করা হচ্ছে।

    জাকির হোসেন হিরু আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিগত দিনে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজপথে সকল আন্দোলনে স্ব-শরীরে অংশ গ্রহণ করেছি। কিন্তু একটি পক্ষ মতলব পৌরসভার স্টাফদের গায়ে হাত তোলার মতো মিথ্যা প্রচার করে যাচ্ছে। আমি বিএনপির দুঃসময়ে রাজপথে থেকেছি, পালিয়ে যাইনি। সুতরাং এসব গুজব ছড়িয়ে আমার রাজনৈতিক ও পারিবারিক সুনাম নষ্ট করার যে অপচেষ্টা চলছে, তা রাজনৈতিক প্রতিহিংসা ও হীন মানসিকতার বহিঃপ্রকাশ।

    উল্লেখ্য যে, মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক, সামাজিক ও ব্যক্তি বিশেষ এর বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য ফেক আইডির মাধ্যমে পোস্ট করে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালিয়ে আসছে বহুদিন ধরে। এই সকল ফেক আইডির বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় একাধিক ভুক্তভোগী ব্যক্তি ডিজিও করেছেন।

    এদিকে স্থানীয় সচেতন মহল বলছেন, এসব ভুয়া আইডির বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা জরুরি। এতে শুধু ব্যক্তি নয়, রাজনৈতিক দল ও সামাজিক পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

    জাকির হোসেন হিরো এ বিষয়ে আইনগত পদক্ষেপের ইঙ্গিত দিয়ে বলেন, এই চক্রের বিরুদ্ধে আমি প্রয়োজনীয় আইনি সহায়তা গ্রহণ করব। পাশাপাশি সকলকে অনুরোধ করছি, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনও তথ্য যাচাই-বাছাই না করে বিশ্বাস না করতে।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)