শিরোনাম
যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত জাপান সফরে ৪ সমঝোতা স্মারকসহ ৮ চুক্তি সই করলেন প্রধানমন্ত্রী উখিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের আগুন ৪০ ঘণ্টাতেও অণির্বাপিত, বন্ধ বিদ্যুৎ ফেসিস্টদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু: এনকাউন্টার মডেল নিয়ে বিতর্ক তুঙ্গে যান্ত্রিক ত্রুটিতে আশকোনায় চালু হলো বিমানের টিকিট বিক্রয় কাউন্টার ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মতলব দক্ষিণে জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদের পতনে বিএনপির বিজয় মিছিল
  • মতলব দক্ষিণে জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদের পতনে বিএনপির বিজয় মিছিল

    ধনাগোদা বার্তা.

     

    চাঁদপুরের মতলব দক্ষিণে জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বিএনপি বিজয় মিছিল করেছে। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে
    জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে মতলব দক্ষিণ উপজেলা ও মতলব পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বুধবার ( ৫ আগস্ট) বেলা সাড়ে এগারোটায় বিজয় র‌্যালী বের হয়।মিছিলটি মতলব বাজারের রিক্সা স্ট্যান্ড থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ম্যাক্সি স্ট্যান্ডে গিয়ে পথসভার মধ্য দিয়ে শেষ হয়। মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদলের সভাপতিত্বে ও মতলব পৌর বিএনপির সভাপতি মোঃ শোয়েব আহমেদ সরকারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও বার কাউন্সিলের সভাপতি জহির উদ্দিন বাবর,সাধারণ সম্পাদক মেহেদী হাসান জসিম।
    অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সাগর, মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন ( ভিপি জাকির), মতলব দক্ষিণ উপজেলা যুবদলের আহবায়ক মোজাহিদুল ইসলাম কিরণ, সাধারণ সম্পাদক জহিরুল হক জহির,পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন বিপ্লব, প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক শামসুল আলম সূর্য, জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাহিদা আক্তার সেতু,মতলব পৌর বিএনপির সহ-সভাপতি ডাঃ শোয়েব আহমেদ,সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক খোকনসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড এবং ইউনিয়ন ও ওয়ার্ডের বিএনপি , যুবদল,স্বেচ্ছাসেবক দল,ছাত্রদল,শ্রমিকদল,কৃষকদল ও মহিলা দলের নেতৃবৃন্দ।
    ছবিঃ মতলব দক্ষিণে জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদের পতনে বিএনপি বিজয় মিছিল বের করে।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)