শিরোনাম
যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত জাপান সফরে ৪ সমঝোতা স্মারকসহ ৮ চুক্তি সই করলেন প্রধানমন্ত্রী উখিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের আগুন ৪০ ঘণ্টাতেও অণির্বাপিত, বন্ধ বিদ্যুৎ ফেসিস্টদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু: এনকাউন্টার মডেল নিয়ে বিতর্ক তুঙ্গে যান্ত্রিক ত্রুটিতে আশকোনায় চালু হলো বিমানের টিকিট বিক্রয় কাউন্টার ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মতলব দক্ষিণে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে ৪ পদে মনোনয়ন পত্র জমা, ৪৭জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছে
  • মতলব দক্ষিণে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে ৪ পদে মনোনয়ন পত্র জমা, ৪৭জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছে

    ধনাগোদা বার্তা.

    বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মতলব দক্ষিণ উপজেলা শাখার মনোনয়ন পত্র জমার শেষ দিনে সাধারন সম্পাদক সহ ৪৭জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন । সাধারন সম্পাদক পদে মোঃ মামুন মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন । শুধু মাত্র ৪টি পদে একাধিক প্রার্থী থাকায় নির্নাচন অনুষ্ঠিত হবে।

    আজ ৩ সেপ্টেম্বর বুধবার মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে মনোনয়ন জমা নেওয়া হয়েছে।

    জানা যায়, সভাপতি পদে দু’জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন উপাদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নূরুল ইসলাম মুন্সী ও নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোহরাব হোসেন।

    নির্বাহী সভাপতি পদে দু’জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন মোঃ নজরুল ইসলাম ও মোঃ মামুন মিয়া। নির্বাহী সম্পাদক পদে তিন জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন মতিউর রহমান, আবু তাহের ও আনিসুর রহমান। এছাড়াও সাংগঠনিক পদে তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন মোঃ হানিফ মিয়া, শরফুদ্দীন মৃধা ও সাইফুল ইসলাম।

    তফসিল অনুযায়ী আগামী ২সেপ্টেম্বর মনোনয়ন পত্র সংগ্রহ, ৩ সেপ্টেম্বর মনোনয়ন পত্র জমা, ৪ সেপ্টেম্বর মনোনয়ন পত্র বাছাই , ৫ সেপ্টেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহার ও আগামী ২০ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

    এ সময় চাঁদপুর
    জেলা কমিটির সভাপতি মোঃ গিয়াস কবির, সহ সভাপতি মোস্তফা কামাল বাবুল, সাধারণ সম্পাদক আবুল হাশেম খান
    সহ সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম লিটন, অর্থ সম্পাদক জহিরুল ইসলাম সুমন, মতলব দক্ষিণ উপজেলা শাখার সভাপতি জেসমিন সুলতানার নির্বাচন সমন্বয়ক সুইটি শিরিন ও জাকির হোসেন পাটোয়ারী সহ উপজেলা, পৌর কমিটির নেতৃবৃন্দ ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দসহ সাধারণ শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)