
মতলব প্রতিদিধি :
মতলব দক্ষিণে আলোচিত অটোচালক শাওন হত্যার ঘটনায় চারজন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ ।
ঘটনার সাথে জড়িত ও গ্রেফতারকৃত আসামীরা হলেন ১ ভাঙ্গারপাড় গাজী বাড়ীর সাব্বির গাজী(১৯) ২ পৌলপাড়া পাটোয়ারী বাড়ীর আব্দুর রহমান সাইফ(১৯) ৩ দগরপুর প্রধানীয়া বাড়ীর হাসান প্রধানিয়া (সোহাগ) (২৪)
৪. পৈলপাড়ী প্রধানীয়া বাড়ীর মোঃ রাব্বি (হৃদয়)(২০) মামলা নং- ০৩ তারিখ-০৪/০৯/২০২৫ ধারা-৩০২/৩৮২/৩৭৯/৩৪
উল্লেখ্য গত ৩ সেপ্টেম্বর রাত অনুমান সারে ৮ টার সময় নারায়ণপুর পৌরসভার বাদামতলী এলাকার রক্তাক্ত জখম অবস্থায় অটোচালক শাওনকে এলাকাবাসী উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে এলে কর্মরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করলে সেখানেই তার মৃত্যু হয় এই ঘটনায় পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজন আসামিকে আটক করে আদালতে প্রেরণ করেন । নিহত শাওন টিএন্ডটি এলাকায় ভাড়া বাসায় থাডকতো । তার গ্রামের বাড়ী মতলব পৌরসভার উত্তর নলুয়া গ্রামে । এ ঘটনায় নিহতের শাওনের মা রোকসানা বেগম বাদী হয় মামলা দায়ের করেন ।
এ ঘটনায় মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সালে আহমেদ বলেন হত্যার ঘটনায় একজনকে আদালতে প্রেরণ করা হয়েছে তাদের মধ্যে একজন স্বীকারোক্তি মূলক জবানবন্দী দেন ।
