শিরোনাম
যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত জাপান সফরে ৪ সমঝোতা স্মারকসহ ৮ চুক্তি সই করলেন প্রধানমন্ত্রী উখিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের আগুন ৪০ ঘণ্টাতেও অণির্বাপিত, বন্ধ বিদ্যুৎ ফেসিস্টদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু: এনকাউন্টার মডেল নিয়ে বিতর্ক তুঙ্গে যান্ত্রিক ত্রুটিতে আশকোনায় চালু হলো বিমানের টিকিট বিক্রয় কাউন্টার ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • কালিগঞ্জে হাজী তফিলউদ্দীন মহিলা মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন
  • কালিগঞ্জে হাজী তফিলউদ্দীন মহিলা মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন

    ধনাগোদা বার্তা.

    শিমুল হোসেন,কালিগঞ্জ সাতক্ষীরা ব্যুরো চীফ।

    সাতক্ষীরার কালিগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ)। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে হাজী তফিলউদ্দীন মহিলা দাখিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।অনুষ্ঠানের সভাপতি ছিলেন মাদ্রাসার সুপার মাওলানা শেখ শফিউল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সভাপতি ও সাতক্ষীরা জেলা বিএনপির সংগ্রামী আহবায়ক এইচ এম রহমাতুল্লাহ (পলাশ)। তিনি বলেন, “নবী করিম (সঃ)-এর জীবনাদর্শ হলো আমাদের জন্য সর্বোত্তম পথনির্দেশনা। তাঁর শিক্ষা বাস্তবায়নেই আমাদের ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি নিহিত।

    মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও ম্যানেজিং কমিটির সদস্য শেখ সাইফুল বারী সফু, ম্যানেজিং কমিটির সদস্য আলহাজ্ব শামসুর রহমান, মাওলানা কুতুবউদ্দিন প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক পরিষদের সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, সাধারণ সম্পাদক শেখ নাজমুল হোসেন, সাবেক মেম্বার খায়রুল ইসলাম ও সমাজসেবক আলহাজ্ব গোলাম মাহমুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    বক্তারা বলেন, “রাসুল (সঃ)-এর শিক্ষা ও আদর্শ আজকের প্রজন্মকে নৈতিকতার পথে পরিচালিত করতে পারে। সমাজে শান্তি, সম্প্রীতি ও ন্যায় প্রতিষ্ঠায় তাঁর দিকনির্দেশনা অনুসরণ করা অত্যন্ত জরুরি।আলোচনা সভা শেষে পবিত্র দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সুপার মাওলানা শেখ শফিউল্লাহ। এ সময় বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, দেশের সমৃদ্ধি ও জাতির কল্যাণ কামনা করা হয়।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)