শিরোনাম
পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু: এনকাউন্টার মডেল নিয়ে বিতর্ক তুঙ্গে যান্ত্রিক ত্রুটিতে আশকোনায় চালু হলো বিমানের টিকিট বিক্রয় কাউন্টার ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা রমজানে ভোজ্য তেলের দাম বাড়বে না: বাণিজ্যমন্ত্রী গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তরুণ নিহত ৬৩ বছর আকাশপথের যাত্রীসেবায় ৮৩ বছর বয়সে অবসরে ক্যারল ফেয়ার সিলেট-মাস্কাট রুটে ফ্লাইটের সংখ্যা বাড়াল সালামএয়ার আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধরের অভিযোগ মাদারীপুরে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে ঘরবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ প্রবৃদ্ধির ফাঁদ ও বাংলাদেশের অর্থনীতি: উত্তরণের উপায় কী?
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মতলব উত্তরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ২ লাখ মিটার কারেন্ট জাল আটক
  • মতলব উত্তরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ২ লাখ মিটার কারেন্ট জাল আটক

    ধনাগোদা বার্তা.

    মতলব (চাঁদপুর) প্রতিবেদক :
    চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা অবৈধভাবে মাছ ধরার সময় প্রায় ২ লাখ মিটার কারেন্ট জাল আটক করেছে। আজ মঙ্গলবার (৭ অক্টোবর) ভোরে উপজেলার মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এসব অবৈধ জাল আটক করা হয়। পরে আটককৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
    এ বিষয়ে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী বলেন, সরকার ঘোষিত মা ইলিশ সংরক্ষণ অভিযান চলবে ২২ অক্টোবর পর্যন্ত, প্রজনন মৌসুমে মা ইলিশ শিকার বন্ধ রাখা এবং ভবিষ্যৎ প্রজন্মের মাছের উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যেই এ অভিযান। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
    প্রসঙ্গত, ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে ৪ অক্টোবর মধ্য রাত থেকে ২২ অক্টোবর পর্যন্ত ২২ দিন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আমিরাবাদ থেকে ষাটনল পর্যন্ত মেঘনা নদীতে সকল ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। নিষেধাজ্ঞা সময়ে ইলিশ মাছ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুত ও বিনিময় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)