শিরোনাম
বিমান ছিনতাইয়ের হুমকির জেরে মাঝপথেই ফিরল মার্কিন ফ্লাইট আইজিপির ক্রসফায়ার মন্তব্য নিয়ে বিব্রত সরকার, সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সফরে সর্বোচ্চ নেতা |: হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখতেই হবে মেট্রোরেলের নতুন দুই পথের রেলপথ ও স্টেশন তৈরিতে চুক্তি সই গণমাধ্যম নিয়ন্ত্রণে কোনো নিষেধাজ্ঞা নেই, জানালো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব বাড়াতে জাপানের অঙ্গীকার ২০০৬ সালের ২৮ অক্টোবর কার দুর্বলতায় তাণ্ডব চলেছে, প্রশ্ন জামায়াত আমিরের বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরামর্শক নিয়োগে মাত্র আট দিনের সময় সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় ও তেল শোধনাগারে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা সানজিদাদের বিদায় নিশ্চিত করে সেমিফাইনালে কৃষ্ণা-সুমাইয়ারা
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মতলবের-বোয়ালিয়া সড়কের ব্রীজটি ভেঙে গেছে, দুর্ভোগ সর্বসাধারণ
  • মতলবের-বোয়ালিয়া সড়কের ব্রীজটি ভেঙে গেছে, দুর্ভোগ সর্বসাধারণ

    ধনাগোদা বার্তা || ডেস্ক

     

    সমির ভট্রাচার্য্য ঃ

    মতলব পৌরসভার ৭ নং ওয়ার্ডের বোয়ালিয়া – মতলব সড়কের জনগুরুত্বপূর্ণ ব্রীজের একটি অংশ ভেঙে নীচে পড়ে গেছে। এতে বোয়ালীয়া নলুয়া, উপাদী, বহরী ও শান্তিনগরসহ ৫/৭ টি গ্রামের হাজার হাজার মানুষের আসা-যাওয়ার পথ বন্ধ হয়ে গেছে। ঈদমুখী বাজারে যাতায়াতকারী মানুষজন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ।

    স্থানীয় লোকজন জানায়, মতলব সদর থেকে উপজেলার দক্ষিণ অঞ্চলের লোকজনের যাতায়াতের গুরুত্বপূর্ণ সড়কটি। বোয়ালিয়া বাজার সংলগ্ন এ ব্রীজটি কয়েকবছর যাবত ভেঙে ভগ্নদশায় পরিনত হয়েছে। গতকাল রাতে ব্রীজের অনেকাংশে ভেঙে নিচে পড়ে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

    বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মহসীন রেজা, আরিফ সরকারসহ আরো অনেকে বলেন, আমাদের এলাকায় দুটো উচ্চ বিদ্যালয়,প্রাথমিক বিদ্যালয়, বাজার, ডাকঘরসহ নানা জায়গায় যেতে এ ব্রীজটি কাজে লাগে। এছাড়া উপজেলা সদরে যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কের ব্রীজটি ভেঙে যাওয়ায় কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী ও বাজারে গমনকারী লোকজন দারুণ সমস্যায় পড়েছে। এর দ্রুত মেরামত জরুরি।

    স্থানীয় বহরী গ্রামের বোরহান বলেন বোয়ালিয়া বাজারের পশ্চিম দিকের এ ব্রীজটি অনেক দিন ধরে যানবাহন চলাচলের অনুপোযোগী ছিল। গতকাল সোমবার রাতে ব্রীজের মাঝখানে ভেঙে নিচে পড়ে যাওয়ায়, এখন পুরোপুরি যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেলো। তাই ব্রীজটি দ্রুত সংস্কারে পৌর প্রশাসক ও এমপি মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছি।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কে এম ইশমাম বলেন, ওই ব্রীজটি ভেঙে গেছে আমি জেনেছি। জনসাধারণের সুবিধার্থে দ্রুত মেরামতের চেষ্টা করবো।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)