শিরোনাম
বিমান ছিনতাইয়ের হুমকির জেরে মাঝপথেই ফিরল মার্কিন ফ্লাইট আইজিপির ক্রসফায়ার মন্তব্য নিয়ে বিব্রত সরকার, সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সফরে সর্বোচ্চ নেতা |: হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখতেই হবে মেট্রোরেলের নতুন দুই পথের রেলপথ ও স্টেশন তৈরিতে চুক্তি সই গণমাধ্যম নিয়ন্ত্রণে কোনো নিষেধাজ্ঞা নেই, জানালো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব বাড়াতে জাপানের অঙ্গীকার ২০০৬ সালের ২৮ অক্টোবর কার দুর্বলতায় তাণ্ডব চলেছে, প্রশ্ন জামায়াত আমিরের বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরামর্শক নিয়োগে মাত্র আট দিনের সময় সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় ও তেল শোধনাগারে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা সানজিদাদের বিদায় নিশ্চিত করে সেমিফাইনালে কৃষ্ণা-সুমাইয়ারা
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • কালিগঞ্জে হাজী তফিলউদ্দীন মহিলা মাদ্রাসায় শিক্ষার্ষীদের বিদায় সংবর্ধনা
  • কালিগঞ্জে হাজী তফিলউদ্দীন মহিলা মাদ্রাসায় শিক্ষার্ষীদের বিদায় সংবর্ধনা

    ধনাগোদা বার্তা || ডেস্ক

     

    তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
    সাতক্ষীরার কালিগঞ্জে হাজী তফিলউদ্দিন মহিলা দাখিল মাদ্রাসার উদ্যোগে ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় সম্বর্ধনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১১টায় মাদ্রাসার ৩০জন পরীক্ষার্থীকে বিদায়ী সম্বর্ধনা প্রদান করা হয়। মাদ্রাসার সুপার মাওলানা শফিউল্লা’র সভাপতিত্বে ও মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাজী তফিলউদ্দিন মহিলা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য ও কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যাপক জাহাঙ্গীর হোসেন ও শিক্ষক আলহাজ্ব আবুল হোসেন প্রমুখ। বিদায় সংবর্ধনাকালে মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের রজনীগন্ধা ও গোলাপ ফুলের শুভেচ্ছাসহ শিক্ষার্থীদের মাঝে স্কেলবক্স প্রদান করা হয়। শেষে বিদায়ী দাখিল শিক্ষার্থীদের উদ্দেশ্যে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার সুপার মোঃ শেখ শফিউল্লাহ। উল্লেখ্য যে, ১৯৯৬ সালে সাবেক বস্ত্রমন্ত্রী মরহুম অ্যাডভোকেট এম মুনসুর আলী নারী শিক্ষার জন্য ও নারী জাগরণের লক্ষ্যে তার পিতার নামে হাজী তফিল উদ্দিন মহিলা দাখিল মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। বিদায় অনুষ্ঠানে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকমন্ডলী, অভিভাবক, সুধীবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,