শিরোনাম
নতুন পিকআপে স্বপ্নযাত্রা, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের ভোটের দুদিন আগে আদালতে আটকে গেল বাংলাদেশ সোসাইটির নির্বাচন সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে পিতা-কন্যাসহ নিহত ২ প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে রাষ্ট্রদূত দাউদ আলীকে ঢাকায় তলব উত্তর প্রদেশে গরু পাচার বিরোধী অভিযানে পুলিশের গুলিতে শত হোয়াইট হাউস: মেলানিয়া ট্রাম্পের মধ্যস্থতায় ইউক্রেনের ওলেশকি শহরে সৌদিতে আরামকো তেল স্থাপনায় ড্রোন হামলা: নিহত ২ জর্ডানে গির্জায় সশস্ত্র হামলায় অন্তত ১৭ জনের হতাহতের ঘটনা চট্টগ্রামে ক্রিয়েটিভ আইটির ভিডিও এডিটিং কোর্সের ব্যাচ সমাপনী কক্সবাজারে ফের হোটেলে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন পর্যটকরা
  • প্রচ্ছদ
  • আইন-আদালত >> চট্টগ্রাম বিভাগ >> চাঁদপুর >> মতলব
  • মতলব দক্ষিণে ২,৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও একজন আটক
  • মতলব দক্ষিণে ২,৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও একজন আটক

    ধনাগোদা বার্তা || ডেস্ক

    স্টাফ রিপোর্টার | মতলব দক্ষিণ, চাঁদপুরঃ
    চাঁদপুরের মতলব দক্ষিণ থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ২,৫০২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে একজন নারী মাদক কারবারির কাছ থেকে ২,৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
    থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৮টা ২০ মিনিটে অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিকের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মতলব পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দশপাড়া পানির ট্যাংকি বাজার ব্রিজ এলাকায় চেকপোস্ট পরিচালনা করে। এ সময় একটি যাত্রীবাহী হাইস গাড়িতে তল্লাশি চালিয়ে টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার অরণখোলা এলাকার বাসিন্দা খুকি (পারভীন) (৬০)-কে ২,৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
    পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত নারী আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(খ) ধারায় মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া তিনি এর আগে ২০২৫ সালে কুমিল্লা সদর দক্ষিণ থানা এলাকায় ৭০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হয়ে একই আইনে মামলার আসামি ছিলেন।
    অপরদিকে, এসআই (নিরস্ত্র) সুজিত চন্দ্র দে সঙ্গীয় ফোর্স ও স্থানীয় লোকজনের সহযোগিতায় পরিচালিত আরেকটি অভিযানে ২৯ জুলাই রাত ১০টা ৫০ মিনিটে মতলব পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নবকলস এলাকার ফকির বাড়ির প্রবেশমুখ থেকে মো. তাজুল ইসলাম (৩৫)-কে ২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
    তার বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।
    মতলব দক্ষিণ থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।

    আরও পড়ুন

    নতুন পিকআপে স্বপ্নযাত্রা, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের
    ভোটের দুদিন আগে আদালতে আটকে গেল বাংলাদেশ সোসাইটির নির্বাচন
    সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে পিতা-কন্যাসহ নিহত ২
    চট্টগ্রামে ক্রিয়েটিভ আইটির ভিডিও এডিটিং কোর্সের ব্যাচ সমাপনী
    কক্সবাজারে ফের হোটেলে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন পর্যটকরা
    কক্সবাজারে হোটেলে ফের অগ্নিকাণ্ড, আতঙ্কিত পর্যটকদের সৈকতে ছুট
    টঙ্গীতে শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক
    পত্র দাখিল -: আদালতে চারজনের বিরুদ্ধে