শিরোনাম
ভিসা জটিলতায় ওমান সফর পিছিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে: ককরোচ জনতা পার্টি চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আইয়ের ২৮তম জন্মদিন পালন রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, বন্ধ বিমান চলাচল বরিশালে ফ্যামিলি কার্ড কার্যক্রম: তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ শুরু আবুধাবি টেস্টে রহমত-ইকরামের প্রতিরোধে বড় অপেক্ষায় বাংলাদেশ ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: আত্মঘাতী পরিকল্পনার চাঞ্চল্যকর তথ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আন্দোলনে আটক অভিনেতা ইমরান খান পরিকল্পিত নগরায়ণের পথে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর নির্বাচনে কারচুপির প্রমাণ দিতে বিরোধীদের চ্যালেঞ্জ সাবেক আমলাদের
  • প্রচ্ছদ
  • রাজনীতি
  • যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সানি সারোয়ার বহিষ্কৃত
  • যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সানি সারোয়ার বহিষ্কৃত

    বাংলাদেশ যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদকের পদ থেকে সানি সারোয়ারকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার দলের উপ-দপ্তর সম্পাদক নাইম হোসেন শান্তর স্বাক্ষর করা এক সাংগঠনিক আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়। দলের কেন্দ্রীয় সভাপতি নাদিম হাসান এবং সাধারণ সম্পাদক মুনতাজুল ইসলামের নির্দেশনায় এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে জানানো হয়।

    সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, সানি সারোয়ারের বিরুদ্ধে গুরুতরভাবে সাংগঠনিক শৃঙ্খলা লঙ্ঘন এবং দলের নীতিবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের তীব্রতা ও গুরুত্ব বিবেচনা করে তাকে সংগঠনের সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মূলত একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের প্রেক্ষিতে এই সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করা হলো।

    প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছিল, ৫ই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর রাজধানীর মতিঝিলের ‘বাংলার বাণী’ ভবন দখলের পেছনে প্রভাবশালী মহলের যোগসাজশ রয়েছে। এই প্রক্রিয়ার নেপথ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এছাড়া স্থানীয়দের ভাষ্যমতে, সারোয়ার হোসেন সানী পরিচয়ধারী ব্যক্তি, যিনি নুরুল হক নুরের আত্মীয় হিসেবে পরিচিত, তিনি ভবনটি নিয়ন্ত্রণে সক্রিয় ছিলেন।

    সূত্র মতে, ৫ই আগস্টের পর বিক্ষুব্ধ জনতা ভবনটিতে হামলা চালিয়েছিল। পরবর্তী সময়ে সমন্বয়ক পরিচয়ধারীরা এবং বিএনপির কিছু নেতাকর্মী ভবনটি দখলের চেষ্টা চালালেও শেষ পর্যন্ত তা গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের কব্জায় যায়। দলটির সভাপতি নুরুল হক নুরের নির্দেশনায় ভবনটির দুটি ফ্লোর তালাবন্ধ রাখা হয়েছে এবং পেছনের অংশে একটি রেস্টুরেন্ট উদ্বোধন করা হয়েছে, যার মালিকানায় গণঅধিকার পরিষদের সংশ্লিষ্ট ব্যক্তিরা রয়েছেন। প্রতিবেদনটি প্রকাশের পর থেকেই বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এদিকে, প্রকাশিত প্রতিবেদনের তথ্য ও বক্তব্যের বিষয়ে সংশ্লিষ্ট গণমাধ্যম কর্তৃপক্ষ তাদের অবস্থানে অটল থাকার ঘোষণা দিয়েছে।

    আরও পড়ুন

    পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে: ককরোচ জনতা পার্টি
    ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি নিয়ে বন্দর রক্ষা কমিটির তীব্র
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক পদে আলোচনায় এম এ শুক্কুর পাটোয়ারী
    চাঁদপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড. জালাল উদ্দীনকে মতলব উত্তরে গণসংবর্ধনা