শিরোনাম
রাশেদ আল মাহমুদ তিতুমীর: এক কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে শাহজালাল বিমানবন্দর থেকে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান ১লা নভেম্বর থেকে সব খাবার ব্যবসায় লাইসেন্স বাধ্যতামূলক ওয়্যারেবল এআই: নিত্যসঙ্গী নাকি গোপনীয়তায় হানা? দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম খাচ্ছে দেশের বিমানবন্দরগুলো এ্যানি ফেরদৌসের কন্যা তাসিন ফেরদৌসের অকালমৃত্যু: শোকস্তব্ধ কমিউনিটি ৫ দফা দাবিতে রামেক হাসপাতালে ইন্টার্নদের ২৪ ঘণ্টার কর্মবিরতি ফরাসি শিক্ষার্থীদের নতুন স্লোগান ‘বিসমিল্লাহ’: নেপথ্যে কি পুলিশ? জরিমানাও করা হলো: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে দিল্লির বিমানবন্দরে হেনস্থার রুটস ওয়ার্ল্ড অ্যাওয়ার্ডস ২০২৬-এর চূড়ান্ত তালিকায় দা নাং বিমানবন্দর
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সবাইকে নিয়ে দেশ গড়তে চাই: রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান
  • সবাইকে নিয়ে দেশ গড়তে চাই: রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

    সব ধর্মের মানুষের সম্মিলিত অবদানেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। তাই সকল ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে এই দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রংপুরের পাগলাপীরে আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী জানান, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। দায়িত্ব নেওয়ার পর থেকেই সরকার খেটে খাওয়া মানুষের পাশে থাকার নিরলস চেষ্টা করছে।

    তারেক রহমান উল্লেখ করেন, এই কার্যক্রমের অংশ হিসেবে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। এছাড়া ফ্যামিলি কার্ডের সুবিধা চালুর পাশাপাশি কৃষক কার্ডও এরই মধ্যে প্রবর্তন করা হয়েছে। শুধু সাধারণ মানুষই নয়, ইমাম, মুয়াজ্জিন এবং অন্যান্য ধর্মের ধর্মীয় নেতাদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করেছে সরকার। সমাজের প্রতিটি স্তরের প্রান্তিক ও খেটে খাওয়া মানুষের সহায়তায় বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি জানান। তিনি বলেন, ‘আমরা ফ্যামিলি কার্ড চালু করেছি।

    শারদীয় দুর্গাপূজার উৎসবের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, সনাতনী সম্প্রদায়ের উৎসবের এই দিনে এটি নতুন করে উপলব্ধি করা জরুরি যে, এই দেশ মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান—সবার। উপস্থিত জনতার উদ্দেশে প্রধানমন্ত্রী যখন প্রশ্ন রাখেন, আপনারা আমার সঙ্গে আছেন কি না, তখন উপস্থিত সবাই হাত তুলে সম্মতি জানান। সব ভেদাভেদ ভুলে পরিশ্রমের মাধ্যমে সুন্দর ও প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই দেশকে সুন্দর করে গড়ে তুলতে আমরা সকলে মিলে পরিশ্রম করে গড়ে তুলবো প্রত্যাশিত বাংলাদেশ।

    আরও পড়ুন

    শাহজালাল বিমানবন্দর থেকে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান
    ১লা নভেম্বর থেকে সব খাবার ব্যবসায় লাইসেন্স বাধ্যতামূলক
    দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম খাচ্ছে দেশের বিমানবন্দরগুলো
    অতিরিক্ত ডিআইজি জহিরের কুকীর্তি ফাঁস
    সাড়ে ছয় বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রায় আট
    জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
    সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড
    শাহজালালে পড়ে থাকা ১২ পরিত্যক্ত উড়োজাহাজ নিয়ে জটিলতা