শিরোনাম
সানজিদাদের বিদায় নিশ্চিত করে সেমিফাইনালে কৃষ্ণা-সুমাইয়ারা লন্ডন ভ্রমণমেলায় আধুনিক সেবার পসরা সাজাচ্ছে মালয়েশিয়া এয়ারলাইনস গ্রিড বিপর্যয়ে ঢাকা ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিচ্ছিন্ন, চলছে মেরামতের কাজ বিদ্যুৎ বিভ্রাটে ব্যাহত সুপ্রিম কোর্ট ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকাজ লালমাইয়ে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু ব্যালন ডি’অরজয়ী বন্ধু হ্যারি কেইনকে কোহলির উষ্ণ অভিনন্দন হুতি হামলার জেরে রিয়াদের বিমানবন্দরে ৪ হাজার ফ্লাইট বাতিল চট্টগ্রামকে নান্দনিক নগরী গড়ার উদ্যোগে শাহাদাত হোসেনের আহ্বান অর্থনৈতিক অংশীদারত্ব আরও জোরদারে একমত বাংলাদেশ ও জাপান ইয়াবা আত্মসাতের অভিযোগে জড়িত ব্যক্তি এসআইকে পুরস্কার দিলেন এসপি
  • প্রচ্ছদ
  • আন্তর্জাতিক
  • ইরানে হামলা নিয়ে নেতানিয়াহু ও সেনাপ্রধানের নজিরবিহীন বিরোধ
  • ইরানে হামলা নিয়ে নেতানিয়াহু ও সেনাপ্রধানের নজিরবিহীন বিরোধ

    ইরানে সামরিক অভিযানের নির্দেশ প্রদানকে কেন্দ্র করে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির সামরিক বাহিনীর প্রধান ইয়াল জামিরের মধ্যে নজিরবিহীন মতবিরোধ তৈরি হয়েছে। নির্বাচনের মাত্র কয়েক দিন বাকি থাকাবস্থায় প্রধানমন্ত্রীর দেওয়া এই সামরিক নির্দেশ বাস্তবায়ন করতে আপত্তি জানিয়েছেন সেনাপ্রধান। এই নির্দেশ দ্রুত ইরানের সঙ্গে সংঘাতের পথ প্রশস্ত করতে পারে বলে প্রতিরক্ষা কর্মকর্তাদের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ইসরাইলের টেলিভিশন চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে। ইসরাইলের সামরিক সেন্সরশিপের বিধিনিষেধ মেনে প্রতিবেদনটি সম্প্রচার করা হয়েছে বলেও উল্লেখ করেছে সংবাদমাধ্যমটি।

    সূত্র মারফত জানা গেছে, নেতানিয়াহুর নির্দেশিত সামরিক পদক্ষেপ বাস্তবায়নে জামির বাধা সৃষ্টি করছেন। তিনি এই অভিযানের আইনি অনুমোদনসংক্রান্ত লিখিত নথিপত্রে প্রধানমন্ত্রীর স্বাক্ষর দাবি করেছেন। যদিও ঠিক কী ধরণের পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য মেলেনি। চ্যানেল ১২-এর ভাষ্যমতে, গত ২৪ ঘণ্টায় এই বিরোধ চরম আকার ধারণ করেছে। সামরিক সেন্সরশিপ মেনে এই সংবাদ প্রচার করা হয়েছে বলে জানানো হয়।

    এক সামরিক কর্মকর্তা মন্তব্য করেছেন, এই পদক্ষেপটি ইরানের সাথে যুদ্ধের পরিধি বাড়াতে পারে, যা একটি অত্যন্ত সংবেদনশীল মুহূর্তে ভুল হিসাব-নিকাশের ঝুঁকি তৈরি করছে। এ নিয়ে সামরিক নেতৃত্বের মধ্যে উদ্বেগ রয়েছে যে, রাজনৈতিক নেতারা নিজেদের সুবিধা হাসিলের জন্য ইরান ইস্যুকে ব্যবহার করছেন কি না। চ্যানেল ১৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু এই প্রতিবেদনের বিষয়টিকে সম্পূর্ণ অস্বীকার করেছেন এবং জামিরের সঙ্গে কোনো বিরোধ নেই বলে দাবি করেছেন। যদিও একই সাক্ষাৎকারের ভিন্ন অংশে তিনি উল্লেখ করেছেন, সম্প্রতি তিনি আইডিএফ ও মোসাদকে ইরানের সরকার উৎখাতের নির্দেশ দিয়েছেন। চ্যানেল ১৪-কে দেয়া এক সাক্ষাৎকারে এ প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে নেতানিয়াহু একে ‘বাজে কথা’ বলে উড়িয়ে দেন। বৈঠককক্ষের পরিবেশ ছিল ‘অত্যন্ত তিক্ত’।

    রবিবার পালমাহিম বিমানঘাঁটিতে আয়োজিত এক আলোচনার সময় নেতানিয়াহু ও জামিরের মধ্যকার তিক্ত উত্তেজনা প্রকাশ্যে চলে আসে। বৈঠকে উপস্থিত নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে জানা যায়, সাম্প্রতিক দিনগুলোতে সেনাপ্রধানের ভূমিকা ইতিহাসের পাতায় থাকবে। এর আগে বৃহস্পতিবার চ্যানেল ১৩-এর খবরে বলা হয়েছিল, এক রুদ্ধদ্বার বৈঠকে জামির স্পষ্ট করে দিয়েছেন যে, নির্বাচনের আগে ইরানে হামলার কোনো সামরিক প্রয়োজনীয়তা তিনি দেখছেন না। তিনি বলেছেন, প্রয়োজন হলে হামলা চালানো হবে, কিন্তু বর্তমানে এর কোনো ইঙ্গিত নেই। যদি আমরা সিদ্ধান্ত নিই যে ইরানে হামলা প্রয়োজন, তাহলে তা চালাব।

    বিশ্লেষকদের মতে, নির্বাচনী প্রচারণার শেষ পর্যায়ে এসে নেতানিয়াহু ইচ্ছাকৃতভাবে ইরানের সঙ্গে নতুন করে সংঘাত শুরুর প্রচেষ্টা চালাচ্ছেন। ভোটের ফলাফল নিজের পক্ষে আনতে কিংবা নির্বাচন পেছানোর উদ্দেশ্যেই এমন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। তবে নেতানিয়াহু বরাবরই এ ধরণের রাজনৈতিক অভিপ্রায়ের কথা অস্বীকার করে আসছেন।

    আরও পড়ুন

    লন্ডন ভ্রমণমেলায় আধুনিক সেবার পসরা সাজাচ্ছে মালয়েশিয়া এয়ারলাইনস
    হুতি হামলার জেরে রিয়াদের বিমানবন্দরে ৪ হাজার ফ্লাইট বাতিল
    অর্থনৈতিক অংশীদারত্ব আরও জোরদারে একমত বাংলাদেশ ও জাপান
    মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রেসিডেন্ট পেজেশকিয়ানের
    যুক্তরাষ্ট্র ও ইরানকে সর্বোচ্চ সংযমের আহ্বান জাতিসংঘ মহাসচিবের
    জাতীয় নিরাপত্তার জন্য হুমকি |: মুসলিম প্রার্থীকে ট্রাম্পের কটাক্ষ
    ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রা শুরু
    রিয়াদ বিমানবন্দরে হামলার নতুন হুমকি দিল হুতি বিদ্রোহীরা