শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
  • মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

    ধনাগোদা বার্তা || ডেস্ক

    ​মতলব (চাঁদপুর) প্রতিনিধি:

    চাঁদপুরের মতলব দক্ষিণে শিশুধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর আয়োজনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    ​মানববন্ধনে উপস্থিত শত শত নারী-পুরুষ বিক্ষোভ মিছিল করেন এবং অবিলম্বে নরপশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর সর্বোচ্চ শাস্তি (ফাঁসি) দাবি জানিয়ে প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। মিছিলটি লেকপাড় চৌরাস্তা মোড় থেকে শুরু হয়ে মনিগাঁও হয়ে পয়ালী বাজারে এসে সমাপ্ত হয়। অভিযুক্ত লুৎফুর রহমান কাজী ৪নং নারায়ণপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতির দায়িত্বে ছিলেন।

    ​উল্লেখ্য, গত ১১ নভেম্বর দুপুরে উপজেলার পয়ালী গ্রামে ওই শিশু গাভীর দুধ নিয়ে গেলে এক শ টাকার লোভ দেখিয়ে ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে মনিগাঁও গ্রামের মৃত ওহাব আলীর ছেলে লুৎফর রহমান কাজী (৭০) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিশুর মা কুলসুমা বেগম বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় মামলা দায়ের করলে পুলিশ লুৎফুর রহমান কাজীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।

    ​মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান মানিক জানান, মামলা হওয়ার পরই ধর্ষক লুৎফুর রহমান কাজীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

    আরও পড়ুন

    বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন
    আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি।
    মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন
    বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা
    বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার
    কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে 
    বাকশীমুল মধ্য পাড়ায় হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় হাজী জসিম উদ্দিন এমপি’র মায়ের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    কালিগঞ্জে নাজিমগঞ্জ বাজার পরিচালনা কমিটির নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী মুন্নার নির্বাচনী প্রচারণা